Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হার্ট ভাল রাখতে দুপুরে একটু ঘুমোন, তবে রোজ কি?

দ্য ওয়াল ব্যুরো: দুপুর হলেই আপনার একটু ঘুম ঘুম পায়? অফিস হোক বা বাড়ির বিছানা আপনাকে ডাকে? এই স্বভাবের জন্যই কি লোকের কাছে ফ্রিতে একটু আধটু জ্ঞান শুনতে হয়, দুপুরে ঘুমোনো খারাপ ইত্যাদি? তাঁদের এবার বলে দিন, মোটেই খারাপ নয় দুপুরে ঘুমোনো। 

হার্ট ভাল রাখতে দুপুরে একটু ঘুমোন, তবে রোজ কি?

শেষ আপডেট: 17 March 2023 10:37

দ্য ওয়াল ব্যুরো: দুপুর হলেই আপনার একটু ঘুম ঘুম পায়? অফিস হোক বা বাড়ির বিছানা আপনাকে ডাকে? এই স্বভাবের জন্যই কি লোকের কাছে ফ্রিতে একটু আধটু জ্ঞান শুনতে হয়, দুপুরে ঘুমোনো খারাপ ইত্যাদি? তাঁদের এবার বলে দিন, মোটেই খারাপ নয় দুপুরে ঘুমোনো।  হ্যাঁ, একটি সমীক্ষা বলছে, দুপুরে ঘুমোলে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা কম থাকে অনেকটাই! তবে এখানে অবশ্যই একটা কিন্তু আছে বটে।  ‘থ্রি ইডিয়টস’ ছবির সেই ভাইরাসের মতো সপ্তাহে রোজ নয়, এক থেকে দু-দিন একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিন।  ১৫, ২০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত আপনি ঘুমোতে পারেন।  তাতে চেহারায় জেল্লা তো বাড়বেই, সাথে হৃদযন্ত্রও ছন্দ হারাবে না।  সুইটজ়ারল্যাণ্ডের লুসান হাসপাতালের বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই তথ্যই উঠে এসেছে।  টানা ৫ বছর ধরে সেখানে ৩৪৬২ জনের উপর এই সমীক্ষা চালানো হয়েছে।  এঁদের প্রত্যেকেরই বয়স ৩৫ থেকে ৭৫ এর মধ্যে।  দেখা গেছে যাঁরা সপ্তাহে এই পাওয়ার ন্যাপ দিয়েছেন, তাঁদের তুলনামূলকভাবে হার্টের সমস্যা কম হয়েছে।  সমীক্ষার রিপোর্ট বলছে বাকিদের থেকে তাঁরা ৪৮ শতাংশ বেশি সুস্থ।  তাঁদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেলিওর অনেকটাই কম হয়েছে। ব্রিটিশ কার্ডিওভাসকুলার সোসাইটির জার্নাল ‘হার্ট’-এ গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে।   সেখানে জানানো হয়েছে, সপ্তাহে এক থেকে দু দিন এই ঘুমটা দরকার ঠিকই।  তবে, রোজ কেউ ঘুমোলে , অর্থাৎ ঘুমোতেই হবে এমন ভাবলে কী হতে পারে, তা এখনও পরীক্ষা করা হয়নি।  যত দিন তা নিশ্চিত ভাবে না জানা যাচ্ছে, তত দিন সপ্তাহে দু-দিন এই দিবানিদ্রা দিন।  তবে রোজ নয়।

```