Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশুদের চোখের তীব্র ক্ষতি করছে হ্যান্ড স্যানিটাইজার! কী বলছে সমীক্ষা জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: এক ভাইরাসের জেরে সম্পূর্ণ বদলে গেছে মনুষ্য প্রজাতির জীবনধারা। এক বছরের মধ্যে আরও স্বাস্থ্য সচেতন হয়েছেন প্রত্যেকেই। ভয়ে, আতঙ্কে দিন কাটলেও, কীভাবে সাবধানে চলাফেরা করতে হবে, কীভাবে নিজের খেয়াল রাখতে হবে, এইসবের দিকে প্রত

শিশুদের চোখের তীব্র ক্ষতি করছে হ্যান্ড স্যানিটাইজার! কী বলছে সমীক্ষা জেনে নিন

শেষ আপডেট: 28 January 2021 12:42

দ্য ওয়াল ব্যুরো: এক ভাইরাসের জেরে সম্পূর্ণ বদলে গেছে মনুষ্য প্রজাতির জীবনধারা। এক বছরের মধ্যে আরও স্বাস্থ্য সচেতন হয়েছেন প্রত্যেকেই। ভয়ে, আতঙ্কে দিন কাটলেও, কীভাবে সাবধানে চলাফেরা করতে হবে, কীভাবে নিজের খেয়াল রাখতে হবে, এইসবের দিকে প্রতিদিন বিশেষ খেয়াল রাখছেন বহু মানুষ। কিন্তু এতো যত্নের মধ্যেও কিছু ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষের শরীরে। বিশেষত শিশুদের মন, শরীরে। আজকের রোজকার জীবনে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে ঢুকে পড়েছে। আস্তে আস্তে খুলে গেছে সমস্ত দোকান বাজার। শিশুদের এবারে বাড়ির বাইরে স্বাচ্ছন্দ্যেই ঘুরতে দেখা যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতেই অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলে শিশুদের চোখের তীব্র ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা কী বলছে জানুয়ারিতে 'জেএএমএ ওফথ্যালমোলজি'তে প্রকাশিত একটি সমীক্ষা বলছে অ্যালকোহল বেসড স্যানিটাইজার সবথেকে বেশি ক্ষতি করছে শিশুদের চোখের। অন্যদিকে ফ্রান্সের 'ফ্রেঞ্চ পয়জিন কন্ট্রোল সেন্টার' জানাচ্ছে আগের বছরের চেয়ে সাতগুণ বেশি চোখের সমস্যায় ভুগছে বাচ্চারা। কারণ হিসেবে জানাচ্ছে, স্যানিটাইজারের মধ্যে থাকা নানা কেমিক্যাল তীব্র ক্ষতি করছে শিশুদের চোখের। জানা যাচ্ছে, ২০১৯ সালের ১.৩ শতাংশ থেকে বেড়ে ২০২০র শেষে ৯.৯ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে এই সমস্যা। কীভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন ভাইরাসের সংক্রমণ রুখতে যেহেতু স্যানিটাইজার ব্যবহার করতেই হবে, সেকারণে মা-বাবাদের এই বিষয়ে সবার আগে সচেতন হতে হবে। বাচ্চাদেরকে ক্ষতিকর দিকগুলো বুঝিয়ে বলতে হবে। তাছাড়াও ১. একেবারেই ছোট বাচ্চা হলে, তাদের হাতে স্যানিটাইজার লাগিয়ে পরিষ্কার করতে রাখার জন্য মা-বাবাদের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ২. আজকাল শপিং মল, রেস্তোরাঁয় ঢোকার আগেই অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজিং মেশিন রাখা থাকে। সেক্ষেত্রে বাচ্চাদের ব্যবহারের আগে বিশেষ খেয়াল রাখতে হবে। যাতে স্যানিটাইজার হাতেই তারা চোখে হাত না দেয়। ৩. বাড়িতে থাকলে, বা সুযোগ থাকলে স্যানিটাইজারের পরিবর্তে হ্যান্ড ওয়াশ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ৪. চোখের সমস্যা থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে বাচ্চাদের চশমা ব্যবহার করাতে বলছেন বিশেষজ্ঞরা। এতে সরাসরি কেমিক্যাল চোখে ঢোকে না।

```