Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এইসব বদভ্যাসে ক্ষতি করছেন নিজেরই ত্বকের! বদলে ফেলুন আজ থেকেই

দ্য ওয়াল ব্যুরো: স্কিনকেয়ারের বিষয়ে আমরা সকলেই কম বেশি খুবই সচেতন। বাজার চলতি নামিদামি প্রোডাক্ট থেকে শুরু করে নানা ট্রিটমেন্ট করেই থাকি ত্বকের জন্য। কিন্তু এর মাঝেই আমাদের নিজেদের কিছু খারাপ অভ্যেসের জন্য ক্ষতি হয় ত্বকের। আর এই বিষয়গুলোত

এইসব বদভ্যাসে ক্ষতি করছেন নিজেরই ত্বকের! বদলে ফেলুন আজ থেকেই

শেষ আপডেট: 8 February 2021 12:21

দ্য ওয়াল ব্যুরো: স্কিনকেয়ারের বিষয়ে আমরা সকলেই কম বেশি খুবই সচেতন। বাজার চলতি নামিদামি প্রোডাক্ট থেকে শুরু করে নানা ট্রিটমেন্ট করেই থাকি ত্বকের জন্য। কিন্তু এর মাঝেই আমাদের নিজেদের কিছু খারাপ অভ্যেসের জন্য ক্ষতি হয় ত্বকের। আর এই বিষয়গুলোতেই খুব কম নজর দিই আমরা, কিন্তু এগুলোর জন্য আদতে ক্ষতি হয় ত্বকের। দেখে নিন সেই অভ্যেসগুলো কী কী- জাঙ্ক ফুড আমরা বেশিরভাগ মানুষই রাস্তায় বের হলে জাঙ্কফুড খেতে পছন্দ করি। কিন্তু জানেন কি এটা আপনার ত্বকের কত ক্ষতি করে? এগুলো রক্তে চিনির পরিমাণকে বাড়িয়ে দেয়। এর ফলেই ত্বকে ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি দেখা দেয়। স্মোকিং ধূমপানের ফলে ত্বকের ভিতর দিয়ে ঠিকমতো রক্ত চলাচল করতে পারে না। এর জন্য টক্সিনও গিয়ে রক্তের সঙ্গে মেশে আর ত্বকের ক্ষতি করে। গরম জলে স্নান গরম জলে স্নান করতে অনেকেই পছন্দ করেন কিন্তু এটা চুল ও ত্বকের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়। এটা ত্বকের প্রাকৃতিক গ্লোকে নষ্ট করে। মদ্যপান ত্বকের ক্ষতি হওয়ার অন্যতম কারণ হল অতিরিক্ত পরিমাণ মদ্যপান। এটা ত্বকের প্রাকৃতিক তেলকে নষ্ট করে, ও সেই সঙ্গে ত্বককে শুষ্ক করে দেয়। শরীরও ডিহাইড্রেটেড হয়ে যায়। নোংরা মেকআপ ব্রাশের ব্যবহার দীর্ঘদিনের পুরনো, নোংরা মেকআপ ব্রাশ ব্যবহারের ফলেও মুখের ত্বকের ক্ষতি হয়। এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভবনাও থাকে। ঠিক মতো না ঘুমোনো শরীরকে সুস্থ ও ত্বককে স্বাস্থ্যকর রাখার জন্য রাতে ঠিক মতো ঘুমোনো খুবই প্রয়োজন। রাতে ঠিকমতো না ঘুমালে চোখের নীচে কালি পড়ে যায় ও সেই সঙ্গে মুখে ব্রণর সমস্যাও হয়। দীর্ঘক্ষণ ফোন ব্যবহার গবেষণায় দেখা গেছে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের জন্য ত্বকের ক্ষতি হয়। এর ফলে ব্রণর সমস্যা, ব্যাকটেরিয়ার সংক্রমণ ইত্যাদি হয় ত্বকে। মেকআপসহ ঘুমোনো রাতে পার্ট বা অনুষ্ঠান থেকে ফিরে আগে ভাল করে মেকআপ তুলে মুখ পরিষ্কার করা দরকার। আর যদি মেকআপ কেউ না পরিষ্কার করেই ঘুমিয়ে পড়েন তাহলে তাঁর ত্বকের পক্ষে সেটা ক্ষতিকারক।

```