
শেষ আপডেট: 23 November 2020 10:53
করোনা আক্রান্ত রোগীরা বেশ কিছু দিনের জন্য মুখে স্বাদ, নাকে গন্ধ পান না। তাঁদের ডাক্তাররা গন্ধযুক্ত সুস্বাদু খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তাই এই সময় খাবারে গরম মশলা ব্যবহার করা উচিত। শুধু গন্ধের জন্য নয় গরম মশলা ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। আবার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। অন্যদিকে মেটাবলিজম বাড়ায়, যা শুধু শরীরে এনার্জি বাড়াবে না, অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করবে। তাই বাজারের গরম মশলা না কিনে, বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই মশলা।
বানানোর জন্য লাগবে - ৬ চা-চামচ জিরে , ৬টা কালো এলাচ, ২ চা-চামচ গোলমরিচ, ২টো সবুজ এলাচ, ২ চা-চামচ ধনে গুঁড়ো, ৬ চা-চামচ মৌরি, ২টো লবঙ্গ, ২ থেকে ৩ ইঞ্চি দারচিনি, ৪টে তেজপাতা, ২টো জায়ফল।
এবার তেজপাতা আর জায়ফল ছাড়া বাকি মশলাগুলো একটা গরম কড়াইয়ে ভাল করে ভেজে নিন। বেশিক্ষণ না। ২ থেকে ৩ মিনিট। তারপর সেটা একটা মিক্সি ব্লেন্ডারে দিয়ে, তার মধ্যে তেজপাতা, জায়ফল দিয়ে খুব ভাল করে ব্লেন্ড করতে হবে। একেবারে গুঁড়ো না হওয়া পর্যন্ত। এবার এই গরম মশলা একটা এয়ারটাইট কৌটোটে রেখে দেবেন। ব্যবহার করার পর কৌটোর মুখ ভাল করে আটকাতে ভুলবেন না।