Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছোপ ছোপ মেচেতা, গাল ভরা দাগই যত নষ্টের গোড়া, সারবে কীভাবে

দ্য ওয়াল ব্যুরো: গাল ভরা ছোপ ছোপ কালচে খয়েরি দাগ আর সারতে চায় না। তাই লোকসমাজে গেলেই মেকআপ দিয়ে মুখের দাগ লুকনোর চেষ্টা করেন মেয়েরা (Freckles)। মেচেতার কালো দাগই (Freckles) সবচেয়ে বড় শত্রু। একবার মুখজুড়ে দাগছোপ পড়তে শুরু করলে, তা বাড়ত

ছোপ ছোপ মেচেতা, গাল ভরা দাগই যত নষ্টের গোড়া, সারবে কীভাবে

শেষ আপডেট: 16 August 2023 08:24

দ্য ওয়াল ব্যুরো: গাল ভরা ছোপ ছোপ কালচে খয়েরি দাগ আর সারতে চায় না। তাই লোকসমাজে গেলেই মেকআপ দিয়ে মুখের দাগ লুকনোর চেষ্টা করেন মেয়েরা (Freckles)। মেচেতার কালো দাগই (Freckles) সবচেয়ে বড় শত্রু। একবার মুখজুড়ে দাগছোপ পড়তে শুরু করলে, তা বাড়তেই থাকবে। অকালেই বয়সের ছাপ পড়বে মুখে। মুখ হবে দাগহীন, ত্বক হবে মাখনের মতো, তবেই না মেয়ে সুন্দরী! রূপকথা থেকে বাস্তব জীবন, সবেতেই নারীর সৌন্দর্যকে বিচার করা হয় এই মাপকাঠিতেই। ডার্মাটোলজিস্টরা বলছেন, মেচেতার দাগ নিয়ে হীনমন্যতায় ভোগার কোনও কারণ নেই। একটু সচেতন হলেই দাগছোপের সমস্যা থেকে দূরে থাকা যাবে।

মেচেতার (Freckles) দাগ কেন পড়ে?

সূর্যের অতিবেগুনী রশ্মিই যত নষ্টের গোড়া। সানস্ক্রিন দিয়ে মুখের সুরক্ষা না বাড়ালে, ত্বকজুড়েই দাগছোপ এঁকে দেবে সূর্যের অতিবেগুনী রশ্মিরা। তাছাড়া মেচেতার কারণ আরও আছে। এখনকার দিনে টিভি, মোবাইল ও কম্পিউটার থেকে যে ব্লু-লাইট বের হয়, তাও মেচেতার (Freckles) কারণ।

কিছু ক্ষেত্রে মহিলাদের হরমোনের সমস্যার জন্য মেচেতার দাগ পড়তে পারে মুখে। বিশেষজ্ঞরা বলছেন, মেঘলা দিনেও সূর্যের অতিবেগুনী রশ্মি বেশি থাকে, তাই বাইরে বেরোলেই সানস্ক্রিন লাগাতে হবে।

ম্যাকুলার অ্যামাইলডেয়ও একধরনের কালো দাগ। যাঁরা বেশি সিন্থেটিক বা নাইলনের লুফা ব্যবহার করেন, তাঁদের এমন কালো দাগ পড়তে পারে।
মুখে, গলায়, ঘাড়ে, পিঠে একধরনের মেচেতার মতো কালো দাগ হয়, একে বলে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। স্থূলত্ব থাকলে বা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে এই ধরনের কালো দাগ পড়তে পারে।

বেশি কসমেটিক্স, রাসায়নিক দেওয়া ক্রিম মুখে ব্যবহার করলে একধরনের গুটি গুটি কালো দাগ হয় সারা মুখে। একে বলে পিগমেন্টেড কনট্যাক্ট ডার্মাটাইটিস। বিশেষ করে প্রসাধনী থেকে এমন ত্বকের সমস্যা দেখা দেয়। তাছাড়া হাই ব্লাড প্রেসারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেই এমন দাগছোপ হতে পারে।

আরও পড়ুন: ভিলেন যখন দাদ, ঘরে ঘরে ভুগছেন অনেকেই, কী করবেন পরামর্শে ডার্মাটোলজিস্টরা

দাগ দূর হবে কী করে?

মেচেতা হোক বা ফ্রেকলস এর থেকে রেহাই পাওয়ার পথ আছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা যেতে পারে ডিমেলামাইজিং ক্রিম। এ ছাড়া রয়েছে লেজ়ার ট্রিটমেন্টও। তবে প্রত্যেকেরই উচিত ত্বকের উপযোগী ভাল সানস্ক্রিন ব্যবহার করা। যাঁরা বাইরে অনেকটা সময় কাজ করছেন তাঁরা দিনে চার থেকে ছ’বার, আর যাঁরা বাড়িতে রয়েছেন তাঁরাও অন্তত বার দুয়েক সানস্ক্রিন লাগাবেন। ঘরের মধ্যে থাকলেও সূর্যের ইউভি রশ্মি আমাদের শরীরে লাগে। বিশেষ করে শীতকালে, রোদ বসে থাকলে। খরচসাপেক্ষ চিকিৎসার মধ্য দিয়ে যাঁরা যেতে চান না, তাঁরা রূপটানের এই ঘরোয়া পদ্ধতিগুলো মেনে চললে দাগ হালকা হবে, পাশাপাশি ত্বকও ভাল থাকে।

ঘরোয়া উপায়ে পাতিলেবুর রসে চিনি মিশিয়ে মেচেতার দাগের উপর হালকা করে ঘষতে হবে যতক্ষণ না চিনির দানাগুলো গলে যায়। পেল সাইডার ভিনিগারের সঙ্গে দু’চামচ জল মিশিয়ে তুলো দিয়ে সারা মুখে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতেও উপকার হবে।


```