Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুখে ট্যান পড়ে যাচ্ছে? রইল কিছু ঘরোয়া সমাধান

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন পরেই শুরু হবে গরমের দাপট। তা বলে কি বাড়ি বসে থাকলে হবে, কাজে তো বের হতেই হবে! আর এর জন্যই রোদে তেতে পুড়ে ত্বকের একেবারে খারাপ অবস্থা হয়। রোদের জন্যই ট্যান পড়ে গেছে ত্বকে। যত্ন নেওয়া কিংবা ঘনঘন পার্লার যাওয়া কোনোটাই

মুখে ট্যান পড়ে যাচ্ছে? রইল কিছু ঘরোয়া সমাধান

শেষ আপডেট: 15 January 2021 10:45

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন পরেই শুরু হবে গরমের দাপট। তা বলে কি বাড়ি বসে থাকলে হবে, কাজে তো বের হতেই হবে! আর এর জন্যই রোদে তেতে পুড়ে ত্বকের একেবারে খারাপ অবস্থা হয়। রোদের জন্যই ট্যান পড়ে গেছে ত্বকে। যত্ন নেওয়া কিংবা ঘনঘন পার্লার যাওয়া কোনোটাই হয়ে ওঠেনা সময়ের অভাবে। অনেকেরই গায়ের রং তেমন ফর্সা নয়, তাঁরা ভাবেন শ্যামলা হলে আলাদা করে ট্যান তোলার দরকার হয় না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যে যার নিজের স্কিন টোনে সুন্দর। কিন্তু অত্যাধিক রোদ গায়ে লেগে লেগে যে ট্যান পড়ে যায়, তা দূর করলে ত্বকে জেল্লা ফেরে। গায়ের রং তেমন গুরুত্বপূর্ণ বিষয়ই নয়। জেল্লা এলে যেকোনও মহিলাকেই উজ্জ্বল লাগে। চিন্তাভাবনা না করে যদি চটপট কাজে লেগে পড়েন, তা হলে দেখবেন সহজেই ঝলমলে ত্বক ফের ফিরে এসেছে। কীভাবে তা সম্ভব, জানতে চান? উপায়গুলি খুব সহজ, দারুণ কাজেরও বটে। তবে খানিকটা সময় লাগবে আর নিয়ম করে ব্যবহার করতে হবে। তা হলেই আপনি ও আপনার ত্বক আবার ঝলমলিয়ে উঠবে। লেবুর রস আর মধুর প্যাক পাতিলেবুর রস আর মধু এমন পরিমাণে মেশান যাতে বেশ গাঢ় মিশ্রণ তৈরি হয়। মুখে, হাতে-পায়ে এই প্যাক লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তার পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণে খানিকটা চিনি মিশিয়ে নিলে স্ক্রাবিংয়ের কাজটাও হয়ে যাবে। দই আর টোম্যাটোর প্যাক টোম্যাটোর অ্যান্টিঅক্সিডান্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, দইয়ের ল্যাকটিক অ্যাসিড কোমলতা নিশ্চিত করে। টোম্যাটো আর দইয়ের প্যাক মিনিট কুড়ির বেশি রাখবেন না, আর কখনও যদি মনে হয় ত্বকে অস্বস্তি হচ্ছে সঙ্গে সঙ্গে তুলে দিন। তার পর বরফঠান্ডা জলে মুখ ধুয়ে নেবেন। অ্যালোভেরা, মুসুর ডাল এবং টোম্যাটো ফেস প্যাক অ্যালোভেরা, মুসুর ডাল এবং টোম্যাটো পেস্ট করে আপনার মুখে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট রাখুন। তারপর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক আরও উজ্জ্বল হবে। পেঁপে মধুর প্যাক মধু ত্বকে লাবণ্য ধরে রাখে। ত্বক স্বাভাবিক থাকলে সমস্যাও অনেক কম হয়। মুখের ত্বক পরিষ্কার করার জন্য এবং ঝলসানো রোদে ট্যান থেকে মুক্তি পাওয়ার জন্য মধুর সঙ্গে পাকা পেঁপে পেস্ট করে মিশিয়ে ২০ মিনিট মুখে মেখে রাখুন। তার পর পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। দই প্যাক শশার রস, এক কাপ ওটমিল ও এক টেবিল চামচ দই একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণটা পুরো মুখে মেখে ৩০ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। তারপরে মুখে ময়েশ্চারাইজার লাগান।

```