Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এখনও দাপুটে ব্যাটিং করে চলেছে হাওয়াই মিঠাই

দ্য ওয়াল ব্যুরো: না,খাবারটির সঙ্গে হাওয়াই দ্বীপের কোনও সম্পর্ক নেই। সম্পর্ক আছে হাওয়ার সঙ্গে। এ হাওয়া মানে বাতাস নয়, উধাও হয়ে যাওয়া। এই আছে, এই নেই। খেলাম কি খেলাম না বোঝা যাবে না। চোখ বলছে খেয়েছি, জিভ বলছে খেয়েছি, কিন্তু পেট বলছে, কই খেলে?

এখনও দাপুটে ব্যাটিং করে চলেছে হাওয়াই মিঠাই

শেষ আপডেট: 12 August 2018 07:49

দ্য ওয়াল ব্যুরো: না,খাবারটির সঙ্গে হাওয়াই দ্বীপের কোনও সম্পর্ক নেই। সম্পর্ক আছে হাওয়ার সঙ্গে। এ হাওয়া মানে বাতাস নয়, উধাও হয়ে যাওয়া। এই আছে, এই নেই। খেলাম কি খেলাম না বোঝা যাবে না। চোখ বলছে খেয়েছি, জিভ বলছে খেয়েছি, কিন্তু পেট বলছে, কই খেলে? হ্যাঁ, আমি বলছি হাওয়াই মিঠাই ওরফে বুড়ির চুল ইয়ানি কটন বলের কথা। রঙিন মেঘের মিষ্টি মিষ্টি টুকরোর মতো দেখতে। মুখে দিলেই যেন মিলিয়ে যায় হাওয়ায়। তাই বুঝি এই বস্তুটির নাম হাওয়াই মিঠাই। ছোট-বড় সবারই কম-বেশি পছন্দের একটা খাবার। গ্রাম বাংলা থেকে ঝাঁ চকচকে শহর, বাংলার হেন মেলা-মোচ্ছব নেই যেখানে হাওয়া মিঠাই মিলবে না। যুগের সঙ্গে তাল মেলাতে না পেরে কত্ত খাবার হারিয়ে গিয়েছে। কেউ কেউ টুপ করে একদিন হারিয়ে যাওয়ার অপেক্ষায়। কিন্তু শত্তুরের মুখে ছাই না দিয়ে হাসি ফুটিয়ে ব্যাটিং করে যাচ্ছে হাওয়া মিঠাই। কী এই হাওয়াই মিঠাই? কেনই বা এটা হাওয়ায় মিলিয়ে যায়? কে প্রথম বানালো এই অদ্ভুত খাবারটি ? হাওয়াই মিঠাইয়ের প্রচলন নিয়ে নানা মুনির নানা মত। তবে সম্ভবত ১৫০০ সাল নাগাদ ইতালিতে খাবারটির প্রচলন হয়। প্রথমদিকে বাড়িতে চিনির রস ঘন করে বিশেষ পদ্ধতিতে ঘরোয়াভাবে হাওয়াই মিঠাই তৈরি করা হতো। তারপর ব্যবসায়িক দিক থেকে হাওয়া মিঠাই-এর সফল হওয়ার বিপুল সম্ভাবনা আঁচ করে ১৮৯৭ সালে উইলিয়াম মরিসন ও জন সি ওয়ারটন হাওয়াই মিঠাই তৈরির মেশিন আবিষ্কার করেন। ১৯০৪ সালে মরিসন ও ওয়ারটন তাঁদের আবিস্কৃত মেশিন নিয়ে যান সেন্ট লুইসের বিশ্ব মেলায়। মেলায়, প্রথম দিনেই ৬৮ হাজার ৬৫৫ বাক্স হাওয়াই মিঠাই বিক্রি হয়ে যায়। এর পর আর হাওয়া মিঠাইকে ফিরে তাকাতে হয়নি। কয়েক বছরের মধ্যে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। আমরা ভারতে বা বাংলাদেশে সাধারণত গোলাপি বা সাদা রঙের হাওয়াই মিঠাই দেখি। এটা বিভিন্ন দেশে বিভিন্ন রঙের হয়।যুগের সঙ্গে তাল মিলিয়ে যত পরিবর্তনই আসুক না কেন রসনায়, বিশ্বের রসনায় মিলিয়ে যাওয়া সোনার হরিণ হয়েই থাকবে হাওয়া মিঠাই। তাই, হাওয়া মিঠাই যুগ যুগ জিও।

```