Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

জানুয়ারি বা ফেব্রুয়ারি জন্মমাস? নাম যশে তালিকার শীর্ষে

দ্য ওয়াল ব্যুরো: আপনার ছেলে বা মেয়ে জন্মেছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে? তার লেখাপড়া নিয়ে আপনি চিন্তিত? হবেন না।  সমীক্ষার রিপোর্ট বলছে ওই শীতের সময়ে যারা জন্মায়, তারা স্টারকিডদের মতো হয়।  একটি সমাজ বিজ্ঞানের  জর্নালের প্রকাশিত তথ্য অনুযায়ী জ

জানুয়ারি বা ফেব্রুয়ারি জন্মমাস? নাম যশে তালিকার শীর্ষে

শেষ আপডেট: 21 January 2019 14:11

দ্য ওয়াল ব্যুরো: আপনার ছেলে বা মেয়ে জন্মেছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে? তার লেখাপড়া নিয়ে আপনি চিন্তিত? হবেন না।  সমীক্ষার রিপোর্ট বলছে ওই শীতের সময়ে যারা জন্মায়, তারা স্টারকিডদের মতো হয়।  একটি সমাজ বিজ্ঞানের  জর্নালের প্রকাশিত তথ্য অনুযায়ী জানুয়ারির ২০ থেকে ১৮ই ফেব্রুয়ারিতে যারা জন্মায় তারা বেশিরভাগ ক্ষেত্রেই হলিউডের নামকরা তারকা। ওই রিপোর্ট অনুযায়ী রাজনীতিবিদ, বৈজ্ঞানিক, অভিনেতা, গায়ক, ক্রীড়াবিদ্ যেকোনও ক্ষেত্রেই প্রথিতযশারা বছরের এই সময়টায় বেশি জন্মেছেন।  সানসাইন হিসেবে অ্যাকুয়ারিয়ান যারা তারা বাকিদের তুলনায় অনেক বেশি টাকা পয়সাও রোজগার করেন। যাঁরা জ্যোতিষে বিশ্বাস করেন তাঁরা হয়তো জানেন অ্যাকুয়ারিয়ানরা অনেকটাই বেশি এনার্জেটিক হয়, তুলনামূলকভাবে বেশি কল্পনাপ্রবণ হয় এবং স্বাধীনচেতা হয়।  আর তাদের এই এনার্জিই বাকি ১১ টি রাশির চেয়ে এগিয়ে রাখে।  এমনকী সমীক্ষা এও বলছে এসময়ে জন্মেছে যারা, ভবিষ্যৎ জীবনে তারা কর্মক্ষেত্রে বিপুল সাফল্য পাবে।  এতটাই যে এদের মধ্যে কেউ কেউ বনে যেতে পারেন কোম্পানির সিইও ও! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জেনিফার অ্যানিসটন, ওপ্রা উইনফ্রের মতো তারকারাও অ্যাকুয়ারিয়ান । শুধু জানুয়ারি থেকে ফেব্রুয়ারিই নয়, কিছু সমীক্ষা অনুযায়ী শীতকালে জন্মানো বাচ্চারা বাকিদের থেকে সবসময়েই বেশি স্কোর করে পরীক্ষায়! মার্কিনযুক্তরাষ্ট্রের একটি জনগণনার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে জন্মমাস কী করে ভবিষ্যৎ পেশার উপর  প্রভাব ফেলে।  সেই রিপোর্ট বলছে জানুয়ারির লোকজন ডাক্তার বা সরকারি কালেক্টর হন বেশিরভাগ ক্ষেত্রে।  অন্যদিকে ফেব্রুয়ারির লোকজন কল্পনার জগতে থাকেন বেশি, তাই ফেব্রুয়ারিতে জন্মানো বহু মানুষই শিল্পী হয়ে ওঠেন। অতএব প্ল্যান করেই সন্তান আনতে পারেন আপনি পৃথিবীতে, যারা ডাক্তার সিইও বা শিল্পী হয়ে উঠবে এবং জগৎজোড়া খ্যাতি হবে তাদের।  তবে এই দু’মাসের বাইরেও আপনার সন্তান জন্মালে তাকে সঠিক শিক্ষা দিয়েও বানিয়ে ফেলতেই পারেন তারকা।

```