Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সামনেই বড়দিন, বিশ্বের বিখ্যাত ক্রিসমাস মার্কেট কোনগুলো দেখে নিন এক নজরে

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উপর আলো ঝলমলে দোকান, তাতে ঝুলছে সান্তার টুপি, গ্রিটিংস কার্ড, ক্রিসমাস ট্রি। রয়েছে চকলেট, কেক আরও কত কী! এক একটা দোকান থেকে যেন চোখই সরছে না। আর এরকম সাজানো আরও পঞ্চাশ থেকে একশোটা দোকান এক জায়গায় থাকলে, সেটা কেম

সামনেই বড়দিন, বিশ্বের বিখ্যাত ক্রিসমাস মার্কেট কোনগুলো দেখে নিন এক নজরে

শেষ আপডেট: 29 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার উপর আলো ঝলমলে দোকান, তাতে ঝুলছে সান্তার টুপি, গ্রিটিংস কার্ড, ক্রিসমাস ট্রি। রয়েছে চকলেট, কেক আরও কত কী! এক একটা দোকান থেকে যেন চোখই সরছে না। আর এরকম সাজানো আরও পঞ্চাশ থেকে একশোটা দোকান এক জায়গায় থাকলে, সেটা কেমন দেখতে লাগবে একবার মনে মনে ভাবুন তো! প্যানডেমিকের জন্য এবছর উৎসবে কিছুটা ভাঁটা পড়েছে। ক্রিসমাসের জন্য বিশ্বের সমস্ত প্রান্তেই বিশেষ করে ইউরোপের দেশগুলো সেপ্টেম্বর মাস থেকেই রঙিন আলোয় সাজতে শুরু করে। যেমন বাঙালিদের দুর্গাপুজো, তেমনই ওখানে ক্রিসমাস। লকডাউনের কারণে এবার হয়তো ছোট করেই বড়দিন পালন করবেন সকলে। তবে এখন থেকেই সেজে উঠেছে বেশ কয়েকটা জায়গা। ঘরে বসে দেখে নিন বিশ্বের বিখ্যাত ক্রিসমাস মার্কেট কোনগুলো- ১. টরেন্টো, কানাডা - উত্তর আমেরিকার এই মার্কেটটি সারা বিশ্বে বিখ্যাত। শুধু যে আলো ঝলমলে দোকান,পসরা রয়েছে, তাই নয়। তার পাশাপাশি এখানে থাকে লাইভ মিউজিক্যাল পারফরম্যান্সের ব্যবস্থা। অনেক সময় জিনিস কিনতে কিনতে ব্যান্ডের পারফরম্যান্স দেখেও মজা করেন ক্রেতারা। সব মিলিয়েই এক দুর্দান্ত পরিবেশের সৃষ্টি হয় এখানে। ২. ফ্র্যাঙ্কফুর্ট, লন্ডন ছোট ছোট দোকানগুলোর তাক লাগানো সাজ থেকে চোখ ফেরানো মুশকিল। সব কেনা হয়তো সম্ভব নয়। কিন্তু দেখতে তো ক্ষতি নেই। পুতুল থেকে শুরু করে জামা কাপড়, সবকিছুতেই বাহারি সাজে সেজে ওঠে দোকানগুলো। তবে সবথেকে আকর্ষনীয় জিনিসটাই হল, দোকানগুলোর সামনেই ক্রিস মুজ, সিঙ্গিং মুজ দেখতে পাওয়া যায়। শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকলেই মজা পান এগুলোতে। ৩. স্ট্রাসবার্গ, ফ্র্যান্স ১৯৯২ তে স্ট্রাসবার্গের ডেপুটি মেয়র এটাকে ক্রিসমাসের রাজধানী বলেছিলেন। ইউরোপের সবথেকে পুরোনো ক্রিসমাস মার্কেটই এখানে। এই ফরাসি শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু মার্কেট। সেগুলোই রঙিন আলোয় সেজে ওঠে সেপ্টেম্বর মাস থেকে। পুরোনো এই শহরে পা রেখেই অনেকে তাই নস্টালজিক হয়ে পড়েন। ৪. বেসেল, সুইজারল্যান্ড - এখানকার ক্রিসমাস মার্কেট দুভাগে ভাগ করা হয়। একটা বরফুজারপ্লাজে আর অন্যটা মুনস্টারপ্লাজে। অল্প একটু দূরত্বের এই মার্কেট দুটিতে পায়ে হেঁটেই যেতে পারবেন। আলো ঝলমলে দোকান, আবহ সবটাই মন ফুরফুরে করে তোলে যেন। তবে সবথেকে ভাল কাটে শিশুদের। কারণ তাদের জন্য এখানে বহু খেলা, নতুন অ্যাক্টিভিটির ব্যবস্থা করা থাকে। ৫. ভিয়েনা, অস্ট্রিয়া - ১২৯৮ খ্রীস্টাব্দে প্রথম এখানে ক্রিসমাস মার্কেটের সূচনা হয়। এখন ২০টির বেশি নানা রকম ইভেন্টের ব্যবস্থা থাকে এই মার্কেটে। প্রথমবার যদি এই শহরে যান, তাহলে সিটি হলের সামনের মার্কেটে অবশ্যই ঘুরে আসুন। ওখানে একশোটির বেশি দোকান বিশেষ সাজে সাজানো থাকে। যা দেখে একেবারে তাক লেগে যাবে‌।

```