Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রোজ হাঁটুন পা চালিয়ে, সরিয়ে রাখুন ভাজাভুজি আর মিষ্টি

ফাস্টফুড আর ফাস্ট লাইফের যুগে আমাদের ঘরে ঘরে সঙ্গী ডায়াবেটিস।কিন্তু একে বাগে আনতে কী করবেন? দ্য ওয়াল কথা বলল বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ড: বিনায়ক সিনহার সঙ্গে। কী বলছেন তিনি? দ্য ওয়াল: ডায়াবেটিস কী? কেন হয়? ডঃ বিনায়ক সিনহা: মূলত শরীরে ইনস

রোজ হাঁটুন পা চালিয়ে, সরিয়ে রাখুন ভাজাভুজি আর মিষ্টি

শেষ আপডেট: 6 December 2018 18:30

ফাস্টফুড আর ফাস্ট লাইফের যুগে আমাদের ঘরে ঘরে সঙ্গী ডায়াবেটিস।কিন্তু একে বাগে আনতে কী করবেন? দ্য ওয়াল কথা বলল বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ড: বিনায়ক সিনহার সঙ্গে। কী বলছেন তিনি? দ্য ওয়াল: ডায়াবেটিস কী? কেন হয়? ডঃ বিনায়ক সিনহা: মূলত শরীরে ইনসুলিন হরমোনের অভাবেই ডায়াবেটিস হয়। রক্তে গ্লুকোজ় কাজ করে না ঠিক করে, তাই ব্লাড সুগার বাড়তে থাকে। রক্তে সুগার বাড়ছে, কিন্তু দেহকোষে গ্লুকোজ যাচ্ছে না। অর্থাৎ রাইজো ব্লাডসুগার অবস্থা তৈরি হচ্ছে। সেলের এনার্জি যাচ্ছে কমে। মরে যাচ্ছে সেলগুলো। সে কারণেই বলা হয় ডায়াবেটিস হলে আরো হাজারো রোগ আসে। কারণ অঙ্গপ্রত্যঙ্গ আস্তে আস্তে প্রভাবিত হতে থাকে। চোখ, কিডনি, হার্টে বিবিধ সমস্যা আসে। তাই আমাদের সবসময় এই অবস্থায় ডাক্তারের কাছে যাওয়া উচিত। রবি শাস্ত্রীর ভাষায় "kiss",মানে keep it simple silly. অর্থাৎ যে কোনও কেউ ডায়াবেটিস নিয়ে যে কোনও উপদেশ দিলেই সবকিছু নিয়ে সিরিয়াস হতে নেই। যে ভাবে মদ্যপান বা ধূমপান মাত্রাতিরিক্ত করা হলে দ্রুত সমস্যা বাড়ে, তেমনই বেশি ভাজাভুজি, বেশি চিনিও ডায়াবেটিস বাধাতে পারে! সেটা মাথায় রাখতে হবে। ফ্রেশ খাবার খেতে হবে। প্রপার ডায়েট প্ল্যান রাখতে হবে।এমনকী মাটির নীচের ফল বা সব্জি ডায়াবেটিসে বাদ এই ধারণাও ভুল। আপনার ভাত রুটি কম খাওয়া হলেও ফল এবং সব্জি অবশ্যই খেতে হবে। দ্য ওয়াল: টাইপ ওয়ান ও টাইপ টু ডায়াবেটিসটা কী? ডঃ বিনায়ক সিনহা: টাইপ ওয়ান ডায়াবেটিস খুব কম হয় এদেশে। মূলত শিশুদের ক্ষেত্রে হয়।আর এটায় মৃত্যুও হতে পারে। তবে এদেশে বেশিরভাগই মানুষই টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত। মূলত মোটা হলেই টাইপ টু ডায়াবেটিস আপনাকে তাড়া করবে। আমাদের বেশিরভাগ কাজ কম্পিউটার-নির্ভর, জীবনও তাই। কোনওভাবেই কায়িক শ্রম হয় না। সঙ্গে ফাস্টফুড দোসর। তাই কায়িক শ্রম না করলে টাইপ টু ডায়াবেটিস আসবেই। আপনার জন্য কী টিপস দিচ্ছেন ডঃ বিনায়ক সিনহা, শুনে নিন তাঁর মুখেই। https://www.youtube.com/watch?v=V45IkWu9nFg দ্য ওয়াল: শিশুদের ক্ষেত্রে কী হয়? আজকাল শিশুরাও যন্ত্রনির্ভর, ফাস্টফুড তাদের প্রিয় খাবার, তাহলে উপায়? ডঃ বিনায়ক সিনহা: শিশুরা আজকাল খেলতে যায় না। খেলা বলতে কম্পিউটার গেম। পড়ার ব্যাগ নিয়ে টিউশনে দৌড়োয় বা ক্যারাটে, আঁকার ক্লাস, নাচ গান বা কখনও সাঁতার। সেই অর্থে খেলাধুলোর তাদের সময় নেই। তাদের প্রিয় খাবার বার্গার, চিপস আর নরম পানীয়। আগে ছোটবেলায় রিমোট কন্ট্রোল ছাড়া টিভি বলে কিছু ছিল।  চার তলা থেকে নীচে নামতে বা উঠতে ব্যবহার করত সিঁড়ি। এখন বাচ্চারা জানে না এগুলো। ফলে তারা আয়তনে বাড়ছে। টাইপ টু ডায়াবেটিসের শিকার হচ্ছে।  তাদের ছুটে বেড়াতে হবে। কায়িক শ্রম বাড়াতে হবে। দ্য ওয়াল: বাজারে যে সুগার ফ্রি পাওয়া যায়, তা কতটা উপকারী বা আদৌ উপকারী কী? সুগার ফ্রি মিষ্টিও রয়েছে ,কতটা স্বাস্থ্যকর? ডঃ বিনায়ক সিনহা: যে কোনও কিছুই পরিমাপ মতো খেলে ক্ষতি নেই অর্থাৎ অতিরিক্ত না খাওয়া ভালো। দিনে কয়েক কাপ চা হোক বা অন্য কিছুতে এক দুবার খেতেও পারেন। কিন্তু সব রান্নার মধ্যে সুগার ফ্রি ব্যবহার করা ঠিক নয়।আর মিষ্টি খেলে এমনিই কিনে খান একটা। সুগার ফ্রি আসলে মিষ্টি ব্যবসায়ীদের একাংশের রোজগারের একটা আলাদা জায়গা। কোনও মানে নেই। দ্য ওয়াল: আয়ুর্বেদ বা কোনও টোটকা, যেমন সকালে খালি পেটে নিমপাতা আর গোলমরিচ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। এটা কি সত্যি? ড: বিনায়ক সিনহা: আয়ুর্বেদ এক ধরনের চিকিৎসা পদ্ধতি। প্রমাণ ছাড়া বলা মুশকিল। ভারতীয়দের ধারণা রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ার পরে তেতো খেলে সুগার কম থাকবে। এটা ভুল ধারণা। এমন কোনও প্রমাণ এখনোও পাওয়া যায়নি। দ্য ওয়াল: হাঁটলে সুগার নিয়ন্ত্রণে থাকে? এই ধারণা ঠিক? ড: বিনায়ক সিনহা: আসলে ওবেসিটি কমাতে অবশ্যই আমাদের সকলের হাঁটা উচিত। যে কোনও সময় হাঁটলে হরমোন ঠিকঠাক থাকবে। রোগ দূরে থাকবে। তাই হাঁটা খুব জরুরি। ওজন নিয়ন্ত্রণ দরকার সার্বিক সুস্থতার জন্য। দ্য ওয়াল: চিন্তা কমালে ডায়াবেটিস কমে? ড:বিনায়ক সিনহা: শিশুর মতো সারল্য থাকলে যে কোনও সময়েই আপনি ফিট থাকবেন। অবশ্যই ভালো থাকুন। সুস্থ থাকুন। সহজ ভাবে যতটা সম্ভব দুনিয়া দেখুন। চিন্তা কম করুন, ডায়াবেটিসকে দূরে রাখুন। সাক্ষাৎকারটি নিয়েছেন মধুরিমা রায়।

আরও পড়ুন

ওজন কমায়, ত্বকে জেল্লা আনে ‘ক্লোরোফিল ওয়াটার’, আর কী করে জানেন?

দ্য ওয়াল ব্যুরো: ডায়েট চার্ট হোক বা শরীর সুস্থ রাখার নিদান, চিকিৎসকরা সবসময়েই সবুজ শাক-সব্জি খাওয়ার পরামর্শ দেন। প্রোটিন, ভিটামিন, মিনারেলস ছাড়াও সবুজ সব্জির মধ্যে থাকে ক্লোরোফিল, যা শরীরের উপকার করে নানা ভাবে। সবুজ রঞ্জক বা ক্লোরোফিলের নাম স্কুলের বায়োলজির বইয়ের দৌলতে সবারই কম বেশি জানা। সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ এই জৈব অনুর মারফতেই সূর্যের আলো শোষণ করে। তবে সরাসরি ক্লোরোফিল পেতে কাঁচা শাক বা সব্জিকে যদি অনীহা হয়, তাহলে ক্লোরোফিল সাপ্লিমেন্ট ব্যবহার করাই ভালো। বিশেষজ্ঞেরা বলছেন, এই সাপ্লিমেন্ট জলের সঙ্গে মিশিয়ে তৈরি হয় ‘ক্লোরোফিল ওয়াটার’, যা নিয়মিত খেলে ওজন তো কমবেই, লাভ হবে আরও ডজনখানেক।

এখন দেখে নিন কী কী উপকার হতে পারে ক্লোরোফিল ওয়াটার থেকে


```