Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রান্নাঘরের উপাদান দিয়েই বানিয়ে ফেলুন ন্যাচারাল মেকআপ রিমুভার, রইল টিপস

দ্য ওয়াল ব্যুরো: মেকআপের ধরন এযুগে বদলে গেছে অনেকটাই। মেকআপ মানেই একটা সময় মনে করা হতো শুধু লিপস্টিক আর কাজল। আর এখন মেকআপ মানে মুখে একটার পর একটা  প্রোডাক্ট লাগিয়ে, সেটাকে দীর্ঘস্থায়ী করার প্রচেষ্টা। এতগুলো প্রোডাক্ট দিয়ে সাজার জন্য য

রান্নাঘরের উপাদান দিয়েই বানিয়ে ফেলুন ন্যাচারাল মেকআপ রিমুভার, রইল টিপস

শেষ আপডেট: 16 December 2020 16:27

দ্য ওয়াল ব্যুরো: মেকআপের ধরন এযুগে বদলে গেছে অনেকটাই। মেকআপ মানেই একটা সময় মনে করা হতো শুধু লিপস্টিক আর কাজল। আর এখন মেকআপ মানে মুখে একটার পর একটা  প্রোডাক্ট লাগিয়ে, সেটাকে দীর্ঘস্থায়ী করার প্রচেষ্টা। এতগুলো প্রোডাক্ট দিয়ে সাজার জন্য যেমন ধৈর্য্য প্রয়োজন, তেমনই সেটা তুলে ফেলতেও খানিকটা খাটনি তো হয়ই। তাই মেকআপ করার পর, রাতে শুতে যাওয়ার আগে ঠিকমতো মেকআপ মুছে ফেলাটা কিন্তু খুবই জরুরি। নয়তো ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।‌ বাজারচলতি হাজারটা মেকআপ প্রোডাক্টে যেমন ক্ষতিকর কেমিক্যাল থাকে, তেমনই মেকআপ রিমুভাল প্রোডাক্টেও নানা খারাপ উপাদান থাকে। মেকআপ তোলার প্রোডাক্টও তাই প্যারাবিন, অ্যালকোহল মুক্ত হওয়া প্রয়োজন। নয়তো মুখের ত্বকের উপর এর প্রভাব পড়ে। যেমন চোখ লাল হয়ে যায়। ব্রণর সমস্যা দেখা দেয়। আবার ব্রেকআউটসের সমস্যাও দেখা যায়। ক্ষতিকর কেমিক্যালের প্রভাব থেকে নিজের ত্বককে বাঁচাতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মেকআপ রিমুভার। যেমন - নারকেল তেল -  সামান্য নারকেল তেল হাতে নিয়ে আলতো করে ঘষে মুখের ফাউন্ডেশন, কাজল, লিপস্টিক সহজেই তুলে ফেলতে পারেন। মেকআপ তোলার সঙ্গে সঙ্গে ত্বকে জমে থাকা ময়লাও উঠে যায়। নিয়মিত ব্যবহার করলে ত্বকের হারানো জৌলুস ফিরে আসবে। রোজ ওয়াটার ক্লিনজিং জেল -  এক কাপ গোলাপ জল, ১/৪ কাপ অ্যালোভেরা জেল, এক চা চামচ গ্লিসারিন, এক চা চামচ নারকেল তেল মিশিয়ে এই ক্লিনজিং জেল তৈরি করতে পারেন। মুখে লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করে সহজেই তুলে ফেলতে পারেন মুখের সমস্ত মেকআপ। শুধু মেকআপ নয়, ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা, ধুলোও পরিষ্কার করে। ফলে ত্বক আগের চেয়ে অনেক বেশি নরম, উজ্জ্বল দেখায়।‌ ক্যাস্টর, অলিভ অয়েল মেকআপ রিমুভার -  ৩:১ অনুপাতে ক্যাস্টর এবং অলিভ অয়েল মিশিয়ে মুখের মেকআপ খুব সহজেই তুলতে পারেন। চোখের ওয়াটারপ্রুফ মেকআপও সহজে উঠে যায়। চোখে জ্বালা অনুভব হয় না। এমনকি নিয়মিত ব্যবহার করলে শুষ্ক ত্বকের সমস্যাও দূর হয়।

```