
শেষ আপডেট: 13 February 2021 12:02
সবধরণের ত্বকের জন্য
ডিমের সাদা অংশ এবং দুধ ভাল করে মিশিয়ে নিন। এর সঙ্গে গাজরের রসও মিশিয়ে দিয়ে পারেন যদি চান। এবার ভাল করে মুখ ধুয়ে এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। মিনিট ১৫-২০ পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন, আর তারপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
বলিরেখা রোধের জন্য
ডিমের কুসুম থেকে সাদা অংশ আলাদা করে নিন। মুখ ভাল করে ধুয়ে নিয়ে একটি তুলোর বল ডিমের সাদা অংশে ভিজিয়ে সেটি মুখে ভাল করে লাগান। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের রক্ত চলাচল সচল রাখে। এটি ত্বকের বলিরেখা দূর করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।
তৈলাক্ত ব্রণপ্রবণ ত্বকের জন্য
কিছু ডিমের সাদা অংশের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে নিন। প্যাকটি ভাল করে মেশাতে হবে। আর খেয়াল রাখবেন প্যাকটি যেন খুব বেশি পাতলা না হয় সেদিকে। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেবে। ব্রণ হওয়ার প্রবণতাও অনেকটা কমে যাবে।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য
কিছু বেসনের সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন ভাল করে। এরপর কয়েক ফোঁটা লেবুর রস মিশ্রণের সাথে ভাল করে মেশান। তারপর মুখ ধুয়ে নিয়ে এটা ত্বকে ব্যবহার করুন। শুকিয়ে গেলে জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটা ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করবে।