Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

২০২১ সালের টিউলিপ ফেস্টিভ্যালের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে শ্রীনগর

দ্য ওয়াল ব্যুরো: প্রস্তুত হয়ে নিন, কারণ কাশ্মীর ফের আপনাদের নতুন চমক দেওয়ার জন্য তৈরি হচ্ছে। অবাক হলেন? ঘাবড়াবেন না। কাশ্মীর এখন থেকেই ২০২১ সালের বিশেষ টিউলিপ ফেস্টিভ্যালের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেই জানা গেছে। সদ্য এই নিয়ে আলোচনাও করা

২০২১ সালের টিউলিপ ফেস্টিভ্যালের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে শ্রীনগর

শেষ আপডেট: 17 November 2020 14:07

দ্য ওয়াল ব্যুরো: প্রস্তুত হয়ে নিন, কারণ কাশ্মীর ফের আপনাদের নতুন চমক দেওয়ার জন্য তৈরি হচ্ছে। অবাক হলেন? ঘাবড়াবেন না। কাশ্মীর এখন থেকেই ২০২১ সালের বিশেষ টিউলিপ ফেস্টিভ্যালের জন্য প্রস্তুতি নিচ্ছে বলেই জানা গেছে। সদ্য এই নিয়ে আলোচনাও করা হয়েছে। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। কাশ্মীরের ফ্লোরিকালচার ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে এই খবর। স্থানীয় সূত্রে জানা গেছে ১.৫ মিলিয়নেরও বেশি টিউলিপ গাছ লাগানো হবে পরের বছর। থাকবে ৬২০০ প্রকারেরও বেশি বৈচিত্র্যময় টিউলিপ ফুলের সম্ভার। ৫.৩ লক্ষের বেশি টিউলিপ ফুলের কুঁড়ি যদিও বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে এই বাগানেই পোঁতা হবে ২০ হাজার ড্যাফোডিল ফুল ও ৬০ হাজার হায়াসিন্থ ফুলের গাছ। সম্প্রতি কাশ্মীরের ফ্লোরিকালচার ডিপার্টমেন্টের ডিরেক্টর ফারুক আহমেদ রেদার ও ফ্লোরিকালচার, গার্ডেনস অ্যান্ড পার্কসের সেক্রেটারি শেখ ফায়াজ আহমেদের মধ্যে একটি মিটিং হয়। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেন তাঁরা। এশিয়ার সবথেকে বড় টিউলিপ ফুলের বাগান কাশ্মীরে। শ্রীনগরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন জুড়ে এইবছরও ১.৩ মিলিয়নের বেশি টিউলিপ ফুলের কুঁড়ি ফুটেছিল। যদিও প্যানডেমিকের জন্য পর্যটকরা দেখতে পারেন নি এবছরের ফুলের শোভা। লকডাউনের কারণে এবছর আসতে পারেননি কেউই। অনেকেই সেই নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। কারণ এই টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্য প্রত্যেক বছরই পর্যটকরা মুখিয়ে থাকেন। টিউলিপ ফেস্টিভ্যালের জন্য যুক্ত কর্মকর্তাদের মনখারাপ হলেও তাঁরা কিন্তু চুপ করে বসে থাকেননি। ২০২১ সালের জন্য জোর কদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এই সংক্রান্ত একটি মিটিংয়ে সিদ্ধান্ত হয় শ্রীনগরের ছটি মুগল গার্ডেন, যেগুলো ইউনেস্কো হেরিটেজ সাইটের অধীনে আছে, সেগুলোই আরও সুন্দর করে সাজাবেন তাঁরা। কাশ্মীরের বিভিন্ন জেলায় ছড়িয়েছিটিয়ে থাকা বাকি বাগানগুলোকেও সাজানোর জন্য প্রস্তুতি নেবেন বলে জানা যাচ্ছে।‌ ২০২১এর পথ চেয়ে আছেন পর্যটকেরাও।

```