
শেষ আপডেট: 12 January 2021 14:30
পেঁপে ত্বকের গ্লো বাড়াতে আশ্চর্যজনকভাবে কাজ করে। চটজলদি গ্লো পেতে চাইলে, ট্রাই করুন পেঁপে। কেবল ১০ মিনিট ধরে একটি পাকা পেঁপেকে মুখে আলতো করে ঘষুন, তারপর ধুয়ে ফেলুন। এটা আপনার ত্বকের জেল্লা যেমন বাড়াবে তেমনই ত্বককে পুষ্টিও সরবরাহ করে।
মধু
এক চামচ মধু, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ১০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন, তারপর ধুয়ে ফেলতে হবে। এটা ত্বককে যেমন মসৃণ করে, তেমনই কোমল ও চকচকে করে তোলে।
বাদাম
আপনার ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায় তাহলে বাদাম বাটার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগান, শুকিয়ে এলে তুলে ফেলুন। এটা স্কিনকে যেমন ভাল রাখে তেমনই ময়শ্চারাইজও করে।
পুদিনাপাতা
পুদিনাপাতা বেটে সেটা মুখে পুরু করে লাগান, তারপরে ধুয়ে ফেলুন। এটা ত্বকের বলিরেখা দূর করে, ও ত্বককে ইন্সট্যান্ট গ্লো দেয়।
গোলাপজল
গোলাপজল তুলোতে করে নিয়ে মুখ লাগান। এটা স্কিনের ভেতরে থাকা নোংরা, টক্সিনকে টেনে বের করে আনে। ত্বককে চাঙ্গা ও সতেজ রাখে, সেই সঙ্গে এনে দেয় চটজলদি গ্লো। বিয়ে বাড়ি যাওয়ার আগে মেকআপ করার সময় ব্যবহার করতে ভুলবেন না গোলাপজল।