শেষ আপডেট: 28 December 2020 14:54
২. ফ্লাস্কে, জগের জলে আঙুর, স্ট্রবেরি, লেবু, শসা, আদা, তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার চাইলে আরও কিছু যোগ করতে পারেন। যা জলে একটা স্বাদ নিয়ে আসবে অথচ শরীরের জন্য উপকারীও হবে। এছাড়াও বিভিন্ন কম্বো যেমন শসা-পুদিনা, তুলসী-লেবুর রস দিয়েও খেতে পারেন।
৩. হাতের কাছেই জলের বোতল, জগ বা গ্লাস রাখুন। কাজের ফাঁকে ফাঁকে জল যাতে খেতে পারেন সে দিকে নজর রাখতে পারবেন তাহলে। রান্নাঘরে, বিছানার পাশে, টেবিলে জলের গ্লাস দেখলে জল খাওয়ার কথা মনেও পড়বে, আর আপনার জল খাওয়ার অভ্যেসও তৈরি হবে।
৪. আপনার ডায়েটে এমন সবজি বা ফল রাখা দরকার যেগুলো শরীরে জলের ভারসাম্য রক্ষা করে। যেমন শসা (৯৬% জল), তরমুজ(৯২% জল), আঙুর (৯১% জল) খেতে পারেন।
৫. প্রতিবার বাথরুম ব্রেকের পর এক গ্লাস করে জল খাওয়া খুবই দরকার।
৬. অতিরিক্ত মিষ্টি কোনও জুস খাওয়ার সময় সেটার মধ্যে লেবু বা বরফ যোগ করতে পারেন। এটা যেমন জলের পরিমাণকে বাড়ায় তেমনই অতিরিক্ত মিষ্টিও হতে দেয় না পানীয়কে।
