Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফুটন্ত চা দু চুমুকে শেষ? আপনি কিন্তু ক্যানসারের বিপদ ডাকছেন

দ্য ওয়াল ব্যুরো: ফুটন্ত চা নামল,আপনার কাপে বা ভাঁড়ে ঢালা হল, আর তর সইল না, আপনি চুমুক দিয়ে দিলেন। হুস হুস করে খেয়ে নিলেন বাকিটাও। খুব তৃপ্তি হল, তাই তো? ফুটন্ত গরম চা না খেলে কীসের মজা? সে সকালে ঘুম থেকে উঠেই হোক, বা সারা দিনের কাজের মাঝে

ফুটন্ত চা দু চুমুকে শেষ? আপনি কিন্তু ক্যানসারের বিপদ ডাকছেন

শেষ আপডেট: 4 February 2023 09:46

দ্য ওয়াল ব্যুরো: ফুটন্ত চা নামল,আপনার কাপে বা ভাঁড়ে ঢালা হল, আর তর সইল না, আপনি চুমুক দিয়ে দিলেন। হুস হুস করে খেয়ে নিলেন বাকিটাও। খুব তৃপ্তি হল, তাই তো? ফুটন্ত গরম চা না খেলে কীসের মজা? সে সকালে ঘুম থেকে উঠেই হোক, বা সারা দিনের কাজের মাঝে ক্লান্তি কাটাতে! কিন্তু আপনি কি জানেন কী ভাবে আপনি আপনার বিপদ ডেকে আনছেন? নতুন একটি গবেষণায় জানা গেছে, দিনে অন্তত খুব গরম দু কাপ চা যাঁদের খাওয়া অভ্যেস, তাঁদের ইসওফেগাস ক্যানসার হওয়ার সম্ভাবনা দু গুণ বেড়ে যায়। আবার এই অভ্যেস ছেড়ে, ঠান্ডা করে চা খাওয়ার অভ্যেস তৈরি করলে এই বিপদ কমিয়েও ফেলা যায়। গবেষকরা দেখিয়েছেন, চা হওয়ার দু মিনিটের মধ্যে যাঁরা চা খেয়ে ফেলেন, তাঁদের ইসওফেগাস ক্যানসার হওয়ার সম্ভাবনা একান্ন শতাংশ বেশি তাঁদের তুলনায়, যাঁরা চা বানানোর অন্তত ছ মিনিট পরে সেই চা মুখে দেন। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যানসার-এ এই সমীক্ষা বা গবেষণাটি প্রকাশিত হয়েছে। চল্লিশ থেকে পঁচাত্তর বছর বয়সী ইরানের প্রায় পঞ্চাশ হাজার মানুষের উপর এই সমীক্ষা দশ বছর ধরে চালানো হয়েছে, যাঁরা নিয়মিত চা খান। এই সময় কালে ৩১৭ জনের মধ্যে ইসওফেগাস ক্যানসার ধরা পড়েছে, যাঁদের ফুটন্ত চা দিনে অন্তত দু কাপ খাওয়ার অভ্যেস ছিল। গবেষকরা দেখেছেন, খুব বেশি গরম, ফুটন্ত তরল এই অঙ্গটির নিশ্চিত ক্ষতি করে ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আমেরিকান ক্যানসার সোসাইটির তরফে যে ডক্টর ফারহাদ ইসলামি এই সমীক্ষাটি পরিচালনা করেছেন, তাঁর পরামর্শ, "গরম পানীয় একটু ঠান্ডা করে খেলে নিজেকে নানা দিক দিয়ে সুস্থ রাখতে পারবেন।" সমীক্ষায় দেখা গেছে, যাঁদের চা এর নেশা বেশি, একটু বয়স্ক, বা যাঁরা মদ্য পান করেন, তাঁদের মধ্যে চা কাপে ঢালার সঙ্গে সঙ্গে দু তিন চুমুকে অনেক টা খেয়ে ফেলার প্রবণতা বেশি। ব্রিটেনের ক্যানসার গবেষক ডক্টর জর্জিনা হিল বলেছেন, "আপনি যত দিন চা ঠান্ডা করে খাবেন, বা গরম চায়ের মধ্যে ঠান্ডা দুধ ঢেলে নেবেন, আপনি ক্যানসারের সম্ভবনা কে দূরে ঠেকিয়ে রাখতে পারবেন।" দাদামনি অশোক কুমার কে এক ঘনিষ্ঠ সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, এত বয়সেও এত যুবকোচিত তরতাজা ভাব ধরে রাখার রহস্য টা কী? তাঁর জবাব ছিল, গরম পানীয় ঠান্ডা করে, আর ঠান্ডা পানীয় একটু গরম করে খাওয়া। উনি অবশ্য এই সব সমীক্ষার কথা না জেনেই এই সু অভ্যেস টি করেছিলেন।      

```