
শেষ আপডেট: 10 January 2021 13:15
কিন্তু কেন?
কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীতে খাবারে অতিরিক্ত লবণ খেলে শারীরিক সমস্যায় পড়তে পারেন যেকোনও বয়সের মানুষেরা। অন্যান্য সময়ের তুলনায় শীতে তেমনভাবে ঘাম হয় না। ঘাম হলে শরীরের অতিরিক্ত লবণ বেরিয়ে যায়। আবার ঘাম না হলে সেগুলো জমে থাকে। অন্যদিকে খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ মেশানো থাকলে সেটাও জমা হয় শরীরে। ফলে ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে। এমনকি যাঁদের হার্ট দুর্বল, তাঁদেরও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়তে পারে। সেই কারণে সকলকেই খাবারে লবণ কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।
অন্যদিকে ডাক্তাররা জানাচ্ছেন প্রতিদিন খাবার খাওয়ার সময় কিছু অভ্যাস বদলে ফেললেই অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে যেতে পারেন। যেমন-
১. প্রসেসড খাবার কম খান। ফাস্ট ফুড, বিস্কুট এই ধরনের খাবার সুস্বাদু করতে আর সেল্ফ লাইফ বাড়াতে বেশি মাত্রায় লবণ ব্যবহার করা হয়। সেই কারণেই শীতে এই ধরনের খাবার থেকে দূরে থাকতে বলছেন বিশেষজ্ঞরা।
২. ধীরে ধীরে রান্নায় লবণ ব্যবহার করা ছেড়ে দিন। কিংবা ডাইনিং টেবিলে নুনের কৌটো থাকলে সেটাও চোখের সামনে থেকে সরিয়ে রাখুন।
৩. লবণ ছাড়াই খাবার সুস্বাদু করার চেষ্টা করুন। সিজন স্পেশ্যাল হার্বস, গার্লিক বেসিল, লেমন পেপার দিয়ে খাবার আরও টেস্টি করে তুলতে পারেন।
৪. প্রিসার্ভড, বা সিলড ফল, সবজি কেনার অভ্যাস থাকলে, রান্না করার আগে বা খাওয়ার আগে ভাল করে ধুয়ে নিন।
৫. রাতারাতি লবণ ছাড়া খাবার খাওয়া সম্ভব হয় না। তাই অল্প লবণ দেওয়া খাবার খেতে অভ্যাস করুন। এভাবে ধীরে ধীরে সময় নিয়ে লবণ খাওয়া ছেড়ে দিলে উপকার পাবেন, তেমনটাই বলছেন ডাক্তারবাবুরা।