
শেষ আপডেট: 13 February 2021 10:10
প্রথমেই নষ্ট হয়ে যাওয়া দুধকে ভাল করে নেড়ে নিয়ে খোয়া ক্ষীর তৈরি করে নিতে হবে, যাতে করে এর মধ্যে একটুও জল না থাকে। এরপর এরমধ্যে ২টেবিল চামচ পরিশোধিত ময়দা মিশিয়ে নিয়ে ভাল করে মাখতে হবে, তারপর ছোট ছোট গোল্লা পাকিয়ে নিন। একটি প্যানে ১/৪ কাপ দুধ, ৪চামচ চিনি, এলাচ দানা ও জল দিয়ে রস বা সিরাপ টা বানিয়ে নিতে হবে। এরপর তারমধ্যে আগে থেকে বানিয়ে রাখা বলগুলো দিয়ে দিন ও ভান করে মজে যাওয়ার জন্য ফ্রিজে রাখুন।
ডোনাটস
একটি পাত্রে ৩ কাপ ময়দা, ১ চামচ বেকিং সোডা,২ চামচ বেকিং পাউডার, দারুচিনি গুঁড়ো, ও লবণ মিশিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে ২টো ডিম, ১/২ কাপ চিনি, ১ কাপ কেটে যাওয়া দুধ ও ২ চামচ মাখন মিশিয়ে নিতে হবে। ভাল করে মেখে নিন, আর তারপর ২-৩ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন। এবার ডোনাট কাটারের সাহায্যে ময়দা কেটে নিন আর তারপর সোনালি রঙ না হওয়া পর্যন্ত তেলে ভেজে নিন।
মিল্ক কেক
একটি বাটিতে ৩ চামচ মাখন, ৩ চামচ চিনি, লবণ, বেকিং সোডা, ২ কাপ ময়দা, ১ কাপ নষ্ট হওয়া দুধ, ১ কাপ জল, ও ১টি ডিম মিশিয়ে নিন ভাল করে। এরপর পুরো মিশ্রণটি বেকিং ট্রেতে একটু তেল লাগিয় ঢেলে দিন। তারপর ২৫ মিনিটের জন্য ৩০০ ডিগ্রি সেলসিয়াসে দিয়ে বেক করে নিন।