Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিমেনশিয়া: কারণ, উপসর্গ ও চিকিৎসা

দ্য ওয়াল ব্যুরো: ডিমেনশিয়া হল একধরনের ক্লিনিক্যাল উপসর্গ যেটা মানুষের স্মৃতিশক্তি, চিন্তাভাবনা, সামাজিক ক্ষমতা ইত্যাদিকে প্রভাবিত করে। ডিমেনশিয়া কোনও নির্দিষ্ট একটি রোগ নয়, বিভিন্ন রোগের কারণেই ঘটে। স্মৃতিশক্তি হ্রাসের সঙ্গে ডিমেনশিয়া জড়ি

ডিমেনশিয়া: কারণ, উপসর্গ ও চিকিৎসা

শেষ আপডেট: 8 February 2021 09:07

দ্য ওয়াল ব্যুরো: ডিমেনশিয়া হল একধরনের ক্লিনিক্যাল উপসর্গ যেটা মানুষের স্মৃতিশক্তি, চিন্তাভাবনা, সামাজিক ক্ষমতা ইত্যাদিকে প্রভাবিত করে। ডিমেনশিয়া কোনও নির্দিষ্ট একটি রোগ নয়, বিভিন্ন রোগের কারণেই ঘটে। স্মৃতিশক্তি হ্রাসের সঙ্গে ডিমেনশিয়া জড়িয়ে রয়েছে। এর অনেকগুলি উপসর্গ রয়েছে যা বিভিন্ন রোগে ঘটে। এটি ব্যবহারিক কার্যকারিতায়, একজনের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। এটি একটি বিশ্বব্যাপী সংকট এবং অনেকেই ডিমেনশিয়ার কিছু গঠনের দ্বারা আক্রান্ত। ডিমেনশিয়ার উপসর্গ ১.শেখার ক্ষমতা কমে যাওয়া। ২.স্মৃতিশক্তি লোপ পাওয়া। ৩.ব্যক্তিত্ব এবং মেজাজ পরিবর্তন। ৪.চিন্তা শক্তি কমে যাওয়া। ৫. দ্বন্দ্বে ভোগা ৬. কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপনে সমস্যা এই কারণে মানসিক পরিবর্তন ১.ব্যক্তিত্বে বদল ২. ডিপ্রেশন বা হতাশায় ভোগা ৩. অ্যানজাইটি ইস্যু ৪. হ্যালুসিনেশন ৫. মুড সুইং ডিমেনশিয়ার প্রকারভেদ কর্টিকাল ডিমেনশিয়া মস্তিষ্কের বাইরের স্তর, সেরিব্রাল কর্টেক্সে সমস্যার কারণে এটি ঘটে। সাবকোর্টিকাল ডিমেনশিয়া এটি কর্টেক্সের নীচে থাকা মস্তিষ্কের বাকি অংশগুলোর সমস্যার কারণে ঘটে। ডিমেনশিয়ার কারণ প্রায় ২০ শতাংশ ডিমেনশিয়া যে কারণে হয় ১. অ্যালকোহল ২. টিউমার ৩. ব্রেনে রক্ত জমাট বেঁধে গিয়ে ৪. ভিটামিন বি১২-এর অভাবে বিপাকীয় সমস্যার কারণে ৫. কম পরিমাণে থাইরয়েড হরমোন থাকা ৬. রক্তে গ্লুকোজ কম থাকা ৭. এইচএএনডি-এইচআইভি সম্পর্কিত নিউরোকগনিটিভ ডিজঅর্ডার এছাড়াও আরও যে কারণেগুলোর জন্য ডিমেনশিয়া হতে পারে ১.আলঝেইমার ২.ভাসকুলার ডিমেনশিয়া ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা খুব কাছের মানুষই এই রোগটি সম্পর্কে আগে বুঝতে পারেন। যদি আপনি বুঝতে পারেন যে আপনার কোনও প্রিয়জন এই সমস্যাতে ভুগছেন তাহলে দেরি না করে যত শীঘ্র সম্ভব তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান। অনেকসময় অনেক অসুখের ট্রিটমেন্টের কারণেও অনেকে স্মৃতি হারিয়ে ফেলেন। তাই সবার প্রথমে যেটা দরকার তা হল রোগটাকে আগে চিহ্নিত করা ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা।

```