Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্ডার আর্মের কালো দাগছোপ তুলে ফেলতে ভরসা রাখুন ঘরোয়া উপাদানে

দ্য ওয়াল ব্যুরো: সারাবছরই ডার্ক আন্ডার আর্মের সমস্যায় ভোগেন বেশিরভাগ মেয়ে। যে কারণে অনেকেই স্লিভলেস পোশাক, অফ-শোল্ডার ড্রেস পরতে লজ্জা পান। মূলত ঘাম জমে, দিনের পর দিন ঘাম জমলে বা রেজার ব্যবহার করলে এমন কালো প্যাচ পড়ে। হাজারটা প্রোডাক্ট,

আন্ডার আর্মের কালো দাগছোপ তুলে ফেলতে ভরসা রাখুন ঘরোয়া উপাদানে

শেষ আপডেট: 1 January 2021 13:18

দ্য ওয়াল ব্যুরো: সারাবছরই ডার্ক আন্ডার আর্মের সমস্যায় ভোগেন বেশিরভাগ মেয়ে। যে কারণে অনেকেই স্লিভলেস পোশাক, অফ-শোল্ডার ড্রেস পরতে লজ্জা পান। মূলত ঘাম জমে, দিনের পর দিন ঘাম জমলে বা রেজার ব্যবহার করলে এমন কালো প্যাচ পড়ে। হাজারটা প্রোডাক্ট, পার্লারের ট্রিটমেন্টও কখনও কখনও কাজ করে না এর উপর। অনেক সময় পার্লারেই ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যার সমাধান করতে পরামর্শ দেওয়া হয়। নিয়মিত মেন্টেন করলে দাগছোপ, কালো প্যাচ অনেকটাই ফেড হয়। জেনে নিন কী কী উপায়ের উপর ভরসা রাখবেন- বেকিং সোডা - প্রতিটা বাড়ির রান্নাঘরেই এই উপাদান খুঁজে পাওয়া যায়। বেকিং সোডা দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন একটি প্যাক।‌ এক চামচ বেকিং সোডা সামান্য জলের সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে আন্ডার আর্মে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে স্ক্রাবারের মতো ঘষে তুলে ফেলুন। সপ্তাহে দু'দিন এভাবে ব্যবহার করলে কম সময়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করবেন। এক্সট্রা ভার্জিন নারকেল তেল - শুধু যে চুলের সমস্যার সমাধান করে, তাইই নয়।‌ হাত, পা এমনকি আন্ডার আর্মের ত্বকের সমস্যাও মেটায় নারকেল তেল। প্রতিদিন অল্প নারকেল তেল হাতে নিয়ে আলতো করে ম্যাসাজ করুন। তারপর উষ্ণ জলে ধুয়ে শুকিয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যেই দাগছোপ দূর হবে এতে। আপেল সিডার ভিনিগার - ওজন কমাতে অনেকেই আপেল সিডার ভিনিগারের উপর ভরসা করেন। তাছাড়াও ব্লাড সুগার লেভেল কমাতেও সাহায্য করে এটি। তবে তৎক্ষণাৎ কালো প্যাচ তুলে ফেলতে এর জুড়ি মেলা ভার। অল্প বেকিং সোডার সঙ্গে আপেল সিডার ভিনিগার মিশিয়ে প্যাক তৈরি করে নিন। আন্ডার আর্মে লাগিয়ে পাঁচ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত মেন্টেন করলে কালো প্যাচ একেবারেই মুছে যাবে। অলিভ অয়েল - যুগ যুগ ধরে ত্বকের সমস্যার সমাধান করতে অলিভ অয়েলের উপর ভরসা রাখেন মেয়েরা। ত্বকের নানা সমস্যা সমাধানের মতো দাগছোপও দূর করে এই তেল। অল্প ব্রাউন সুগারের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাবারের মতো ব্যবহার করুন। অল্প ঘষে ঠান্ডা জলে ধুয়ে শুকিয়ে ফেলুন। পাতিলেবুর রস - পিগমেন্টেশনের সমস্যা মেটাতে লেবুর রসের জুরি মেলা ভার। ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকায় খুব তাড়াতাড়ি এটি কাজ করে।‌ স্নান করার আগে দু'টুকরো করে কাটা লেবু আন্ডার আর্মে ভাল করে ঘষে দু থেকে তিন মিনিট রেখে দিন।‌ তারপর স্নানের সময় ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে।

```