Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিন কেমন

১১ মে, ২০১৮ এরিস  (২০ মার্চ-২০ এপ্রিল) আজ কোনও বিষয়ে কোনও বিশেষজ্ঞের পরামশ নিতে চাইলে সেটা করে ফেলুন। এই সময়ে কারও সঙ্গে কোনও সম্পর্ক স্থাপিত হলে, তা দীর্ঘদিন থাকবে। টরাস (২০ এপ্রিল-২১ মে) আপনি যদি কোনও কিছু থেকে ফল পেতে চান, তা হলে আপনা

দিন কেমন

শেষ আপডেট: 10 May 2018 18:36

১১ মে, ২০১৮ এরিস  (২০ মার্চ-২০ এপ্রিল) আজ কোনও বিষয়ে কোনও বিশেষজ্ঞের পরামশ নিতে চাইলে সেটা করে ফেলুন। এই সময়ে কারও সঙ্গে কোনও সম্পর্ক স্থাপিত হলে, তা দীর্ঘদিন থাকবে। টরাস (২০ এপ্রিল-২১ মে) আপনি যদি কোনও কিছু থেকে ফল পেতে চান, তা হলে আপনাকে মন দিয়ে কাজ করতে হবে। তবে কাজের সময় আপনার মনে হবে একটু বিশ্রাম নিই। কাজের সঙ্গে সম্পর্ক নেই, এমন কিছু থেকে আপনি এনার্জি ফিরে পাবেন। জেমিনি (২১ মে-২১ জুন) টিমওয়ার্ক খুব ভালো হবে। যাই করুণ আপনার টিম জিতবে। ব্যবসার গতিপ্রকৃতি বদলানোর কথা ভাবতে পারেন। তবে মাঝেমধ্যে একটু হতাশা আসতে পারে। ক্যানসার (২১ জুন-২১ জুলাই) আপনার আর্থিক পরিস্থিতির আজ উন্নতি হবে। আপনি যা যা ভালো পারেন, সেগুলির ব্যবহার করুন। লোকে আপনার কাজে সহযোগিতা করবে। লিও (২২ জুলাই-২৩ অগস্ট)  আজ কিছু ক্ষেত্রে ব্যর্থতা আসতে পারে। নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস বা অন্যের উপর খুব বেশি ভরসা করবেন না। তবে ভয় পাওয়ার কিছু নেই। খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ভার্গো (২৩ অগস্ট-২৩ সেপ্টেম্বর) কর্মক্ষেত্রে ভালো সময় আসছে। ভাগ্য আপনার সঙ্গে থাকবে আজ। হয়তো অন্য পথে হাঁটতে হতে পারে। তবু শেষ পর্ষন্ত সৌভাগ্য আসবে। লিব্রা (২৩ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) নিজের শরীর ও মনকে আদ অগ্রাধিকার দিন। অন্যের কথা ভুলে আজ খালি নিজের পরিবারের কথা ভাবুন। কোনও আত্মীয়ের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। স্করপিও ( ২৩ অক্টোবর-২২ নভেম্বর) আজ প্রচুর জরুরি খবর ও তথ্য পাবেন। পরিকল্পনার বাইরে কিছু অর্থব্যয় হতে পারে। তবে উপহার পেতে পারেন । স্যাজিটেরিয়াস (২২ নভেম্বর-২১ ডিসেম্বর) সকালের দিকে নিজের কাজে মন দিন। যে সব কাজ করবেন বলে ভেবে রেখেছেন, সেগুলো শেষ করুন। নিজের কাজ কতটা এগোচ্ছে আর সহকর্মীরাই বা কী করছেন সব বুঝতে পারবেন। ক্যাপ্রিকর্ন (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি)  যে সব কাজে সৃজনশীলতা দরকার, সে সব কাজ ঠিক এগোবে না। সম্পর্কের ক্ষেত্রে আবেগ আর ধূর্তামি একই সঙ্গে চলবে। কম গুরুত্বপূর্ণ কাজে বেশি মন যাবে। অ্যাকোয়ারিয়াস ( ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি ) টুকটাক কাজ সেরে ফেলার জন্য দিনের শুরুটা ভালোই। আজ সব কাজে এনার্জি পাবেন। কিন্তু সন্ধ্যার দিকে একটু ঝিমিয়ে পড়তে পারেন। পাইসেস (১৮ ফেব্রুয়ারি-২০ মার্চ) আজ কাজে মন বসবে না। কাজ করতে ইচ্ছে করবে না। জোর করে কিছু করতে যাবেন না। আবার একেবারে ছেড়েও দেবেন না। বরং চেষ্টা করুন একটি ভারসাম্য রেখে চলতে।  

```