১০ মে, ২০১৮
এরিস (২০ মার্চ-২০ এপ্রিল) আজ পারিবারিক ও কর্মক্ষেত্রে আত্নসংযম ও শৃঙ্খলা বজায় রাখুন। আর্থিক ও অফিসের সমস্যা মিটে যাবে। সন্ধার মধ্যে আপনি হাল্কা অনুভব করবেন। নিজের জন্য কিছুটা সময়ও পাবেন।
টরাস (২০ এপ্রিল-২১ মে) আজ ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে সমাধানের পথ বার করার চেষ্টা করুন। নিজের কাজ দায়িত্ব নিয়ে পালন করুন।
জেমিনি (২১ মে-২১ জুন )তাড়াহুড়ে করে কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। বরং পর্যবেক্ষণ করুন। বিশ্লেষণ করে কৌশল ঠিক করুন।
ক্যানসার (২১ জুন-২১ জুলাই) আজকের দিনটা অত নিয়মনীতির তোয়াক্কা না করলেও চলবে। তবে এর জন্য আপনার চারপাশের লোকজন আপনাকে একটি খাটো করে দেখতে পারে। অফিসে কর্মী বদলাতে পারেন। কোথাও যাওয়ার পরিকল্পনাতে পরিবর্তন হতে পারে।
লিও (২২ জুলাই-২৩ অগস্ট) সকালের দিকটা মেজাজ ভালো থাকবে না। সবকিছুই অনিশ্চিত লাগবে। এই সময়টা পুরনো কোনও পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন।
ভার্গো (২৩ অগস্ট-২৩ সেপ্টেম্বর) আজ পরিবারই আপনার প্রাধান্য। আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটান। তাঁরা আপনাকে সমর্থন ও সহযোগিতা করবেন। কাজের জায়গায় ভালো খবর পাবেন।
লিব্রা (২৩ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) আজ শত্র মনোভাবাপন্ন কিছু লোকের সঙ্গে সময় কাটাতে হতে পারে। নিজের মনের কথা শুনুন। দেখবেন আপনি সমস্যা কাটিয়ে উঠেছেন। মাথা ঠান্ডা রেখে গলা নামিয়ে কথা বলুন।
স্করপিও ( ২৩ অক্টোবর-২২ নভেম্বর) আজ সকালটা ভালো কাটবে। সময়টা গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যয় করুন। তাতে ভবিষ্যতে ভালো হবে।
স্যাজিটেরিয়াস (২২ নভেম্বর-২১ ডিসেম্বর) পুরনো বন্ধুদের সঙ্গে ফের যোগাযোগ করার জন্য আদর্শ দিন। তাঁরাই আপনাকে অনুপ্রাণিত করবেন। তবে কাজ বা পরিবারকে উপেক্ষা করবেন না।
ক্যাপ্রিকর্ন (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) নিজের লক্ষ্য স্থির করে, মনের শক্তি বাড়িয়ে এগিয়ে চললে আজকের দিনটি খুব ভালো কাটবে। লক্ষ্যে পৌঁছতে যদি স্বাধীনতা কিছুটা খর্ব হয় তা হলে মন খারাপ করবেন না। দেখবেন আখেরে আপনার লাভই হবে।
অ্যাকোয়ারিয়াস ( ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি ) আজকের দিনটি রোমান্টিক মুডে কাটবে। আপনি যাকে ভালোবাসেন, তিনিও তাঁর অনুভূতির কথা আপনাকে জানাবেন। আজ সৃজনশীল কাজের জন্য ভালো।
পাইসেস (১৮ ফেব্রুয়ারি-২০ মার্চ) ব্যবসায়িক ডিলের জন্য আজকের দিনটি ভালো। আপনার লগ্নিকারীরা আপনার প্ল্যানকে সমর্থন করবেন। আপনার ইতিবাচক দিকগুলি মিটিংয়ে তুলে ধরুন।