Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সূর্য উগরে দিল বিধ্বংসী মহাজাগতিক ঝড়, তাতে আপনার কী সমস্যা হবে, আর পাখিদের?

দ্য ওয়াল ব্যুরো: পোশাকি নামঃ 'করোনাল মাস ইজেকশন' (Coronal Mass Ejection)। সূর্যের একেবারে বাইরের স্তর, যাকে বলা হয় 'করোনা', সেই স্তর থেকে বিস্ফোরণের সঙ্গে বেরিয়ে আসে বিপুল পরিমাণ প্লাজমা (plasma) ও চৌম্বকীয় ক্ষেত্র (Geomagnetic Storm)! তার

সূর্য উগরে দিল বিধ্বংসী মহাজাগতিক ঝড়, তাতে আপনার কী সমস্যা হবে, আর পাখিদের?

শেষ আপডেট: 9 May 2023 15:23

দ্য ওয়াল ব্যুরো: পোশাকি নামঃ 'করোনাল মাস ইজেকশন' (Coronal Mass Ejection)। সূর্যের একেবারে বাইরের স্তর, যাকে বলা হয় 'করোনা', সেই স্তর থেকে বিস্ফোরণের সঙ্গে বেরিয়ে আসে বিপুল পরিমাণ প্লাজমা (plasma) ও চৌম্বকীয় ক্ষেত্র (Geomagnetic Storm)! তারপর তা তীব্র বেগে ধেয়ে যায় পারিপার্শ্বিক গ্রহ, উপগ্রহের দিকে। কখনও প্রতি সেকেন্ডে ২৫০ কিলোমিটার, কখনও বা সেকেন্ডে ৩০০০ কিলোমিটার বেগেও এরা প্রবাহিত হতে থাকে। পৃথিবী ও সূর্যের মধ্যেকার যে দূরত্ব, সেটা হিসেবে রাখলে, একবার সূর্য এরকম উগরে দিলে, গড়ে ১৫ থেকে ১৮ ঘন্টার মধ্যে এই ঝঞ্ঝা এসে পৌঁছতে পারে পৃথিবীতে।

বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান প্রতিষ্ঠান সূত্রে খবর, গত ৭ মে, রবিবার এমনই এক প্রবল করোনা উদগিরণ একেবারে পৃথিবীর কক্ষপথের দিকে নিক্ষিপ্ত হয়েছে। যদিও প্রাবল্যের বিচারে এটাকে মধ্যমানের বলেই দেখছেন বিজ্ঞানীরা। মোট উদগিরণের ভগ্নাংশ মাত্রই এসে পৌঁছয় পৃথিবীতে। কিন্তু ইতিমধ্যেই তার আঘাত এসে পৌঁছেছে পৃথিবীর রেডিও যোগাযোগে।

বস্তুত, সূর্যের এই উগরে দেওয়ার পরের ওই ১৫ থেকে ১৮ ঘন্টা সময়টাই আমাদের কোমর বাঁধার সময়। এই মহাজাগতিক উদগিরণ আদতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বায়ুমণ্ডলের একেবারে ওপরে রয়েছে 'ম্যাগনেটোস্ফিয়ার' বা 'চৌম্বকীয় বলয়'। করোনাল বিস্ফোরণের এই বিপুল শক্তি তাতে তীব্র ভূচৌম্বকীয় ঝড় বা 'জিওম্যাগনেটিক স্টর্ম' তৈরি করে, ফলে পৃথিবীর ভূচৌম্বকত্বে এর প্রভাব পড়ে। যার ফলে মানুষের ক্ষয়ক্ষতি না হলেও, প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়ে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা উপগ্রহ, তাতে চলা টেলিকম যোগাযোগ ব্যবস্থা (telecommunication), এমনকি বিদ্যুতের গ্রিড। বেশি উচ্চতায় থাকা উপগ্রহ পুরোপুরি বিকল অবধি হয়ে যেতে পারে।

এবারেও সেই আশঙ্কায় এখন থেকে কোমর বাঁধছেন পদার্থবিদরা। ইতিমধ্যেই বিভিন্ন মহাকাশযানের কন্ট্রোলকে সতর্ক করা হয়েছে। তাছাড়াও বিপদের মুখে পড়ার সম্ভাবনা আছে বিভিন্ন পরিযায়ী পাখিদের (migratory birds)। বিভিন্ন সময়ে এক দেশ থেকে আরেক দেশে বিশাল দূরত্ব উড়ে যাওয়া পাখিরা মূলত পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সাহায্যেই নিজেদের দিক নির্ধারণ করে। এক্ষেত্রে চৌম্বকীয় বিকিরণ তাদেরও নানাভাবে ক্ষতি করতে পারে।

তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, এতে দুশ্চিন্তার কিছু নেই। সূর্যের প্রচণ্ড তাপমাত্রায় এরকম উদগিরণ অতীব স্বাভাবিক এবং তা প্রায়ই হয়ে থাকে। তার বিরুদ্ধে মোকাবিলা করার সবরকম প্রস্তুতিই মানুষের নাগালে রয়েছে। ফলে প্রযুক্তিগত ত্রুটি বা সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও, বড় কোনও বিপদের কোনও সম্ভাবনা নেই।

বাকিংহাম প্যালেস বিক্রি হলে তার বাজারদর কত হতে পারত? প্রাসাদে দরজাই রয়েছে ১৫ হাজার


```