
শেষ আপডেট: 8 February 2021 11:31
কেমন প্রভাব পড়ে!
অত্যন্ত মিষ্টি, ফ্যাট জাতীয় খাবার খেলে শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়ার উপর ক্ষতিকর প্রভাব ফেলে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মাইক্রোবাইয়োম একধরনের ব্যাকটেরিয়া যা মানুষ এবং পশুদের শরীরে থাকে। বেশিরভাগ মাইক্রোঅর্গানিজমস মানুষের ইনটেস্টাইনের মধ্যে থাকে, এবং এগুলো ভীষণ উপকারী। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তিতেও সাহায্য করে। জীবনযাত্রার ধরন সঠিক থাকলে, প্যাথোজেনিক এবং গুরুত্বপূর্ণ অর্গানিজমের ভারসাম্য ঠিক থাকে। কিন্তু অত্যধিক অ্যান্টিবায়োটিক খেলে, শরীর অসুস্থ থাকলে, এবং ভুল ডায়েটে থাকলে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে কম সময়ের মধ্যেই বাচ্চাদের নানারকম অসুখে ভোগার সম্ভবনা বেড়ে যায়।
সমীক্ষা কী বলছে!
বিশ্বের নানা নামকরা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন এটি নিয়ে। তবে শিশুদের উপর নয়। ছোট ছোট ইদুরের উপর তাঁরা পরীক্ষা করেই জানিয়েছেন ভুল ডায়েটে থাকলে মানব শিশুর উপরেও এক প্রভাব পড়বে। এবং এই সমীক্ষাতেই ধরা পড়েছে ওয়েস্টার্ন ডায়েট অর্থাৎ ফাস্টফুড, তৈলাক্ত, মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে শরীরের উপকারী ব্যাকটেরিয়ার উপর ক্ষতিকর প্রভাব ফেলে।
কথায় বলে, আপনি যা খাবেন, যেভাবে চলবেন, সেটাই চেহারার উপর ছাপ ফেলে। এই প্রসঙ্গেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ছোটবেলার জীবনধারা, খাওয়াদাওয়ার প্রভাব বড় বয়স পর্যন্ত থেকে যায়। এমনকি পরবর্তীতে সঠিক ডায়েট মেনে চললেও, ক্ষতি পূরণ করা যায় না অনেক সময়। ভুল ডায়েটের ফলে, ছোটবেলা থেকেই কাজ করার, খেলাধুলা করার এনার্জি হারিয়ে যায়। এমনকি ঘনঘন অসুস্থ হয়ে পড়ারও সম্ভবনা বেড়ে যায়। সেকারণেই ছোট থেকে সঠিক অভ্যাসে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।