Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিজের শিল্পকর্ম প্রদর্শনের সুবর্ণ সুযোগ দুবাইয়ের বুর্জ খলিফাতে

দ্য ওয়াল ব্যুরো: একজন শিল্পী সবসময়ই খোঁজেন এমন একটি ক্যানভাস, যার বুকে নিজের সৃষ্টিকে তিনি রূপ দিতে পারবেন। এবার শিল্পীদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে দুবাইয়ের বুর্জ খালিফা। এই বিশাল স্মৃতিসৌধটি এখন আপনার নিজস্ব ক্যানভাস হয়ে উঠতে পারে! নিজ

নিজের শিল্পকর্ম প্রদর্শনের সুবর্ণ সুযোগ দুবাইয়ের বুর্জ খলিফাতে

শেষ আপডেট: 29 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: একজন শিল্পী সবসময়ই খোঁজেন এমন একটি ক্যানভাস, যার বুকে নিজের সৃষ্টিকে তিনি রূপ দিতে পারবেন। এবার শিল্পীদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে দুবাইয়ের বুর্জ খালিফা। এই বিশাল স্মৃতিসৌধটি এখন আপনার নিজস্ব ক্যানভাস হয়ে উঠতে পারে! নিজের শিল্প সৃষ্টিকে সারা বিশ্বের সামনে প্রদর্শন করার সুযোগ দিচ্ছে বুর্জ খলিফা। সূত্র অনুযায়ী জানা গেছে যে, 'বুর্জ খলিফা ওপেন কল' নামে একটি প্রচার শুরু হয়। এই আইকনিক বিল্ডিংয়ের কর্তৃপক্ষ বিশ্বের ভাল ভাল শিল্পসৃষ্টিগুলোকে তুলে এনে এলইডি আলোতে তাদের প্রদর্শন করার জন্য উদ্যোগ নিয়েছে। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত শিল্পীদের নাম নথিভুক্ত করা যাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। প্রতি সপ্তাহে এখানে একটি করে ডিজাইন বাছাই করা হবে আর বুর্জের বিশাল পর্দাতে তা দেখানো হবে বলে জানা গেছে। প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। সেখানে ডিজাইন, ফর্ম্যাট, আর অংশগ্রহণের জন্য যে নিয়মগুলো অনুসরণ করতে হবে সেগুলোর বিবরণ দেওয়া রয়েছে। এছাড়াও বলা হয়েছে যে শিল্পীদের নিজেদের ডিজাইন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে। আরও বলা হয়েছে যে পোস্ট করার সময় বুর্জ খলিফার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলকে ট্যাগ করার কথা। যিনি এই প্রতিযোগিতাতে জিতবেন তাঁর জন্য রয়েছে অনেক আকর্ষণীয় সুযোগ। জরুরি তথ্য: ১. আপনার কাজের ডিজাইন অফিসিয়াল ওয়েবসাইটে জমা দিতে হবে। ২.আপনার ডিজাইনগুলো অনলাইনে পোস্ট করতে হবে আর ট্যাগ করতে হবে বুর্জ খলিফার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে। ৩. কনটেন্ট ক্রিয়েশন ম্যানুয়াল ডাউনলোড করতে ভুলবেন না! আপনার আর্টওয়ার্ক কেমন হবে, সেটা এটার থেকেই জানতে পারবেন! ২০১০ সালে প্রথম বুর্জ খলিফা সকলের জন্য উন্মুক্ত হয়। তারপর থেকে বিশ্বের সকল পর্যটকদের কাছে এটা অত্যন্ত প্রিয় একটি পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। বর্তমানে বুর্জ খলিফাকে দুবাইয়ের 'ল্যান্ডমার্ক' বলা হয়।

```