Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হেঁশেলের উপাদানেই করে ফেলুন হেয়ারকালার, রইল টিপস

দ্য ওয়াল ব্যুরো: সাদা চুল ঢাকতে কিংবা হালআমলের ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে চুল রং বা হাইলাইট করা আজকালদিনে নতুন ট্রেন্ড হয়ে গ্যাছে। একটা সময়ে সম্পূর্ণ চুল রং করা হতো, কিন্তু বর্তমান সময়ে হেয়ার হাইলাইট বেশ জনপ্রিয় তরুণীদের মাঝে। পার্লার কিংবা

হেঁশেলের উপাদানেই করে ফেলুন হেয়ারকালার, রইল টিপস

শেষ আপডেট: 14 January 2021 10:51

দ্য ওয়াল ব্যুরো: সাদা চুল ঢাকতে কিংবা হালআমলের ফ্যাশনের সঙ্গে তাল মেলাতে চুল রং বা হাইলাইট করা আজকালদিনে নতুন ট্রেন্ড হয়ে গ্যাছে। একটা সময়ে সম্পূর্ণ চুল রং করা হতো, কিন্তু বর্তমান সময়ে হেয়ার হাইলাইট বেশ জনপ্রিয় তরুণীদের মাঝে। পার্লার কিংবা বাজারচলতি ডাই দিয়ে চুল রং করার পরিবর্তে ঘরে প্রাকৃতিক উপায়ে রাঙিয়ে নিতে পারেন। একইভাবে করতে পারেন হেয়ার হাইলাইটও। সম্পূর্ণ প্রাকৃতিক উপায় হওয়ায় এটি চুলের কোনো ক্ষতি করে না। আসুন তাহলে জেনে নেওয়া যাক চুল রং করার প্রাকৃতিক উপায়গুলো। কফি দুই কাপ গরম জলে ১০ টেবিল চামচ কফির গুঁড়ো মিশিয়ে নিতে হবে। অল্প আঁচে কিছুক্ষণ জ্বাল দিন। এরপর গ্যাস বন্ধ করে ১০ মিনিট অপেক্ষা করুন, মিশ্রণটিকে ঠান্ডা হতে দিন। এবার মিশ্রণটি চুলে ঢেলে দিন। ধীরে ধীরে মিশ্রণটি চুলে ব্যবহার করুন। ২ ঘণ্টা চুলে রাখুন। তারপর চুল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন না। এটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন। কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন চুলে সুন্দর একটি রং চলে এসেছে। বিটের রস যদি চুলে লাল রঙ করতে চান তাহলে বিটের রসেই মিলবে সমাধান। চটজলদি লাল রঙ পেতে চাইলে স্নান করার আগে চুলে বিটের রস লাগান, ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আমলকি একঢাল ঘন ও কালো চুলের রহস্য লুকিয়ে রয়েছে আমলকির মধ্যে। আমলকিকে সেদ্ধ করে নিন, এরপর একদিন এটাকে রেখে দিতে হবে। তার পরেই মাথাতে লাগান, ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেনই। ব্ল্যাক টি চুলকে ভাল রাখতে আর প্রাকৃতিকভাবে কালো রাখতে ভরসা রাখুন ব্ল্যাক টিতে। স্নান করার আধ ঘণ্টা আগে চুলে লাগাতে হবে তারপর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলতে হবে। কিছুদিন করলেই মিলবে উপকার। ফ্লোরাল মিক্স ক্যালেন্ডুলা, গাঁদা, জবা ইত্যাদি ফুলও চুলের জন্য খুব ভাল। এই ফুলগুলোকে একসঙ্গে সেদ্ধ করে নিন তারপর চুলে লাগান। এটা যেমন চুলের গোড়াকে মজবুত করে তেমনই চুলে এনে দেয় একটা লাল আভা।

```