Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭৫ লক্ষ 'boAt' ক্রেতার তথ্য ফাঁস, হেডফোন কিনে বিপাকে কি আপনিও?

এক নামী মার্কিন বাণিজ্যিক পত্রিকার খবর, প্রায় ৭৫ লক্ষ 'বোট' ক্রেতার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে ডার্ক ওয়েবে। যার মধ্যে রয়েছে ক্রেতাদের ব্যক্তিগত তথ্যঃ নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, ইমেল আইডি এমনকি পরিচয়পত্রের বিস্তারিত তথ্যও। যার মোট আয়তন ২ গিগাবাইটের কাছাকাছি।

৭৫ লক্ষ 'boAt' ক্রেতার তথ্য ফাঁস, হেডফোন কিনে বিপাকে কি আপনিও?

বিপুল পরিমাণ গ্রাহকের তথ্য হারিয়ে ফাঁপরে পড়েছে ভারতীয় মোবাইল যন্ত্রাংশ সংস্থাটি

শেষ আপডেট: 8 April 2024 19:05

দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন হল, নতুন মোবাইল কিনলে বাক্স থেকে হেডফোন আর বেরোয় না। চার্জার হয়ত বেরোয়, যদিও কেবলের দৈর্ঘ্য ক্রমশই কমছে। ব্যাস, ওইটুকুই। ফলত, তারের হোক বা তার-ছাড়া, ব্লু-টুথ প্রযুক্তিতে চালিতই হোক, ফোন কিনলে অবশ্যই একবার আপনাকে ঢুঁ মারতে হবে হেডফোনের দোকানে। যেখানে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়েই, শাওমিকে পিছনে ফেলে দিয়েছে মাত্র বছর আষ্টেকের এক সদ্য কিশোর ভারতীয় স্টার্ট-আপঃ বোট (boAt)। 

কিন্তু আপনি যদি 'বোট' ব্র্যান্ডের হেডফোন বা হাতঘড়ির ক্রেতা হ'ন, তাহলে বোধ হয় আপনার উদ্বেগের কিছু কারণ ঘটেছে। এক নামী মার্কিন বাণিজ্যিক পত্রিকার খবর, প্রায় ৭৫ লক্ষ 'বোট' ক্রেতার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে ডার্ক ওয়েবে। যার মধ্যে রয়েছে ক্রেতাদের ব্যক্তিগত তথ্যঃ নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, ইমেল আইডি এমনকি পরিচয়পত্রের বিস্তারিত তথ্যও। যার মোট আয়তন ২ গিগাবাইটের কাছাকাছি। 

মার্কিন পত্রিকা জানিয়েছে, এই পুরো ঘটনার নেপথ্যে রয়েছে 'ShopifyGUY' নামে পরিচয় দেওয়া এক হ্যাকার। এই নামে কোনও হ্যাকিং-এর পূর্ব ইতিহাস নেই। মনে করা হচ্ছে, ইনি নতুন কেউ। সম্ভবত এক মাস ধরে 'বোট'-এর সুবিশাল তথ্যভাণ্ডারের নাগাল তার কাছে ছিল। গত ৫ এপ্রিল তথ্যভাণ্ডারের বিপুল অংশ সে ছড়িয়ে দেয় আন্তর্জালের ডার্ক মাধ্যমে। 

বিশেষজ্ঞদের মতে, 'বোট'-এর উচিত, কালবিলম্ব না করে ক্রেতাদের এই বিষয়ে অবহিত করা এবং সর্বোপরি, তথ্যভাণ্ডারের সুরক্ষায় কোথায় ফাঁকফোকর ছিল সেসব খতিয়ে দেখা। এখনও অবধি সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে মার্কিন পত্রিকার ভারতীয় শাখার তরফে সেই ফাঁস হয়ে যাওয়া তথ্যভাণ্ডারের একাধিক নম্বরে যোগাযোগ করা হয়েছিল। প্রত্যেকেই স্বীকার করেছেন, তাঁরা 'বোট'-এর ডিভাইস ব্যবহার করেন। ফলত, তথ্য ফাঁসের ঘটনাটি সত্য বলেই মনে করা হচ্ছে।

২০১৪ সালে আমন গুপ্ত ও সমীর মেহতার হাতে তৈরি হয় 'বোট'। কিন্তু বয়সে ছোট হলেও এইটুকু সময়েই আকাশছোঁয়া জনপ্রিয়তা তৈরি করতে পেরেছে 'বোট'-এর বিভিন্ন পণ্য। আন্তর্জাতিক তথ্য কর্পোরেশন 'আইডিসি'-র 'ওয়্যারেবল ডিভাইস' বিষয়ক সমীক্ষা বলছে, ২০২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ওয়্যারেবল ডিভাইস রপ্তানিতে 'বোট' দ্বিতীয় স্থান অধিকার করেছে। কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে অ্যাপল। এই মুহূর্তে ঘরে-বাইরে, অফিসে, বাজারে, বাসে-মেট্রোতে 'বোট'-এর হেডফোন বা হাতঘড়ি ব্যবহারকারীর সংখ্যা কম নয়। অ্যাপলের মত মোটা দক্ষিণা গুনতে হচ্ছে না, অথচ ভাল, স্মার্ট ডিজাইনের উন্নত, টেকসই প্রযুক্তির হেডফোন পাওয়া যাচ্ছে, কার্যত এটাই হয়ে দাঁড়িয়েছে 'বোট'-এর বাজারে বাজিমাত করার রহস্য।

কিন্তু এবার 'বোট'-এর বিপুল ক্রেতাদের মধ্যে বিপদের আশঙ্কা বাড়ছে বলে মনে করছে বাণিজ্যমহলের বিশেষজ্ঞরা। যেভাবে ক্রেতাদের ব্যক্তিগত তথ্য বাইরে চলে এসেছে, সেসব হাত করতে পারলে সাইবার অপরাধীদের হাত অনেকটাই শক্ত হবে। যার ফলে নানাবিধ বিপদের মুখে পড়তে পারেন গ্রাহকরা। যার মধ্যে থাকতে পারে আর্থিকভাবে ক্ষতি করা, 'ফিশিং', পরিচয় জাল করা, তথ্য ভাঙিয়ে জালিয়াতি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতানো এমনকি 'ভাইরাস' বা 'ম্যালওয়্যার' দিয়ে জালিয়াতি করার সম্ভাবনাও থাকতে পারে সেখানে।

আপনি যদি 'বোট'-এর গ্রাহক হ'ন, তাহলে নিশ্চিন্ত মনে হেডফোনে গান শোনার পাশাপাশি, নিজের ব্যক্তিগত তথ্য নিয়ে বাড়তি সুরক্ষা অবলম্বন করুন। বিশেষত অচেনা নম্বর থেকে ফোন বা অচেনা ইমেল আইডি থেকে অসুরক্ষিত মেল পেলে, সেসব থেকে সতর্ক থাকুন। যে কোনও সাইবার অপরাধের ক্ষেত্রেই সাবধানতার কোনও বিকল্প নেই।


```