Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ত্বক আর চুলের বিশেষ যত্ন নিতে ব্যবহার করুন কালো চা, জেনে নিন উপায়

দ্য ওয়াল ব্যুরো: চা খেতে ভালবাসেন না এমন মানুষ ভারতবর্ষে খুঁজে পাওয়া দুষ্কর। এই দেশের অধিকাংশ মানুষের সকালের শুরুটাই হয় চা দিয়ে। আর এখন বাজারে নানা ফ্লেভারের চা চলে এসেছে। এক একটা চা, এক এক ভাবে উপকার করে প্রত্যেকের। এমনকি ত্বক, চুলের ব

ত্বক আর চুলের বিশেষ যত্ন নিতে ব্যবহার করুন কালো চা, জেনে নিন উপায়

শেষ আপডেট: 12 January 2021 16:32

দ্য ওয়াল ব্যুরো: চা খেতে ভালবাসেন না এমন মানুষ ভারতবর্ষে খুঁজে পাওয়া দুষ্কর। এই দেশের অধিকাংশ মানুষের সকালের শুরুটাই হয় চা দিয়ে। আর এখন বাজারে নানা ফ্লেভারের চা চলে এসেছে। এক একটা চা, এক এক ভাবে উপকার করে প্রত্যেকের। এমনকি ত্বক, চুলের বিশেষ খেয়াল রাখতেও সাহায্য করে চা। রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের প্রতি সকলেরই এখন একটু ঝোঁক বাড়ছে। যতদিন যাচ্ছে কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট এবং ট্রিটমেন্টের উপর জোর দিচ্ছেন প্রত্যেকেই। এবারে বাড়িতেই শুধু কালো চা দিয়ে ত্বক, চুলের নানা সমস্যার সমাধান করতে পারবেন। দেখে নিন কত রকমভাবে উপকার করবে এই কালো চা।

ত্বকের উপর বয়সের ছাপ মুছে ফেলতে

প্রতিদিনের ধুলোময়লা, দূষণের কারণে কমবয়সীদের, এমনকি ২০, ২২ বছর বয়সীদের ত্বকেও পরে যাচ্ছে বলিরেখা। তার উপরে দীর্ঘক্ষণ মোবাইল ফোন ঘাঁটলে, ল্যাপটপ, কম্পিউটারের সামনে বসে কাজ করলে তার প্রভাবও পড়ে ত্বকের উপর। বলিরেখা সবার আগে চোখের আশেপাশের ত্বকে দেখা যায়। সেক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা টি-ব্যাগ চোখের উপর দিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক টানটান থাকবে।

চোখের ফোলাভাব কাটাতে

অসুস্থতার কারণে যেমন চোখে ফোলাভাব আসে, তেমনই বেশি রাত পর্যন্ত জেগে থাকলে, সারাক্ষণ ফোন ঘাঁটলে, স্ট্রেস পড়লেও চোখের নীচে ফোলাভাব দেখা যায়। আগের মতো একইভাবে চোখের উপরে ঠান্ডা টি-ব্যাগ দিয়ে, রেখে দিন অন্তত দশ মিনিট। নিয়মিত করলে যেমন বলিরেখা দূর হবে, তেমনই ফোলাভাবও কাটবে।

ফুরফুরে, উজ্জ্বল চুলের জন্য

শীত মানেই শ্যাম্পু করার একদিনের মধ্যেই চিটচিটে চুল। রুক্ষ, শুষ্ক চুল প্রাণহীন, ফ্যাকাশেও দেখায়। স্নানের সময় কালো চা ঠান্ডা করে, সেটা দিয়ে চুল ধুলে, হালকা একটা রং আসবে চুলে। ফুরফুরে, উজ্জ্বলও দেখাবে। আবার হেনা পাউডারের সঙ্গে মিশিয়ে মাসে একবার করে ব্যবহার করতে পারেন।

ত্বকের দাগছোপ দূর করতে

কালো চায়ের উপকারিতা মোটামুটি সকলেই জানেন। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের টক্সিন বের করে সার্বিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। সমানভাবে ত্বকের উপরেও কাজ করে কালো চা। ঠান্ডা চা, বা টি-ব্যাগ ত্বকের দাগছোপের উপর লাগিয়ে, বেশকিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ব্রণর সমস্যাও দেখা দেবে না। তবে খেয়াল রাখবেন গরম, উষ্ণ চা কখনই ত্বকের উপর ব্যবহার করবেন না।

```