
শেষ আপডেট: 5 December 2020 06:58
৫১ বছর বয়সি এই মহিলা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করার একটি সহজ উপায় বাতলে দিয়েছেন সকলকে। তিনি বলেছেন, "আমি রাতে এক চা চামচ মেথি ভিজিয়ে রাখি, আর সকালে খালি পেটে মেথি ভেজানো জল আর মেথিগুলো চিবিয়ে খেয়ে নিই। মেথিগুলো চিবিয়ে খাওয়াটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর মেথি ভিজিয়ে রাখলে তার তিক্ততা কেটে যায়, ফলে খেতেও অসুবিধা হয়না।"
মেথি খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞরাও দিয়েছেন বহুবার। গবেষণাতেও দেখা গেছে রোজ গরম জলে মেথি খেলে টাইপ ২ ডায়াবেটিসকে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এতে ফাইবার থাকে যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও শরীরের মধ্যেই ইনসুলিনের পরিমাণ বাড়াতেও সহায়তা করে। এছাড়াও ভাগ্যশ্রী বলেন যে এই মেথির উপকারিতা শুধুমাত্র ডায়াবেটিকদের জন্যই নয়, সকলেই মেথি ভেজানো জল খেতে পারেন। সকলের জন্য এটা ভীষণ উপকারি।"মিষ্টির জন্য ভালবাসা থাকা স্বাভাবিক কিন্তু যদি ডায়াবেটিস টা আপনার জিনগত সমস্যা হয়, তাহলে সর্তক হওয়া খুবই প্রয়োজন।" বলেছেন ভাগ্যশ্রী।
তিনি আরও বলেন, "ডায়াবেটিসের সমস্যাকে এটা দ্রুত সারাতে পারবে না। তবে আমি ব্যক্তিগত ভাবে একদশক ধরে এটা ব্যবহার করছি। উপকারও পেয়েছি অনেক। হরমোনাল সমস্যাকেও এটা অনেকটা মুক্তি দিয়েছে।"