Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সমুদ্র সৈকতে বসিয়ে ফেলুন বিয়ের আসর, চমকে দিন সকলকে, খোঁজ রইল আয়োজনের

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে নিয়ে বর-কনের মনে অনেক পরিকল্পনা থাকে। অনেকেই চান নিজেদের এই সবচেয়ে মূল্যবান দিনটা স্পেশ্যাল করে তুলতে। আবার অনেকেই পছন্দ করেন রোমাঞ্চ, প্রত্যেকের মতো একই পথে না হেঁটে একটু অন্যভাবে সাজিয়ে তুলতে চান নিজের বিয়ের মণ্ডপকে।

সমুদ্র সৈকতে বসিয়ে ফেলুন বিয়ের আসর, চমকে দিন সকলকে, খোঁজ রইল আয়োজনের

শেষ আপডেট: 16 December 2020 12:33

দ্য ওয়াল ব্যুরো: বিয়ে নিয়ে বর-কনের মনে অনেক পরিকল্পনা থাকে। অনেকেই চান নিজেদের এই সবচেয়ে মূল্যবান দিনটা স্পেশ্যাল করে তুলতে। আবার অনেকেই পছন্দ করেন রোমাঞ্চ, প্রত্যেকের মতো একই পথে না হেঁটে একটু অন্যভাবে সাজিয়ে তুলতে চান নিজের বিয়ের মণ্ডপকে। যাঁরা প্রকৃতির কোলে উদযাপন করতে চান নিজেদের জীবনের সেরা মুহূর্তটাকে, তাঁদের জন্য দারুণ সুখবর। মাথার ওপর খোলা আকাশ, নীল সমুদ্র,পায়ের নীচে সোনালি বালিকে সাক্ষী রেখে বেঁধে ফেলতে পারেন গাঁটছড়া। সমুদ্র সৈকতেই বসিয়ে ফেলুন নিজের বিয়ের আসর, রইল হদিশ। কোচি কেরালার কোচি সমুদ্র সৈকতে রয়েছে অনেকগুলো ছোট ছোট বিচ সাইড, যা আপনার 'বিচ ওয়েডিং ডেস্টিনেশন'কে করে তোলে পারফেক্ট। এছাড়াও এখানকার বিলাসবহুল হোটেলগুলো আপনাদের সমুদ্র সৈকতে বিবাহের সমস্ত আয়োজন খুবই যত্নের সঙ্গে করে দেবে, সে গ্যারান্টি দেওয়াই যায়। আন্দামান যদি নির্জন পরিবেশে বিয়ে সেরে ফেলতে চান, আপনাদের জন্য একেবারে উপযুক্ত স্থান হল আন্দামান দ্বীপপুঞ্জ। এখানকার রিসর্টগুলো আপনাদের সমুদ্র সৈকতে বিয়ের সমস্ত ব্যবস্থা করে দিতে সর্বদাই প্রস্তুত। তাহলে কটা দিনের জন্য শহুরে কোলাহল থেকে বিরতি নিয়ে নিরিবিলিতে উদযাপন করতে পারেন নিজের জীবনের দামি মুহূর্তকে। আলিবাগ মুম্বইয়ের খুব কাছেই রয়েছে আলিবাগ। যাঁরা কসমোপলিটন বিচ ওয়েডিংয়ের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য দুর্দান্ত জায়গা হল আলিবাগ। এখানে আপনি নিজেই বেছে নিতে পারবেন বিয়ের জায়গা, আর তারপরই সাজিয়ে ফেলুন মনের  মতো করে বিয়ের আসর। মহাবলীপুরম আপনার স্বপ্নের সমুদ্র সৈকতের বিয়েকে বাস্তবে রূপ দিতে পারেন তামিলনাড়ুর মহাবলীপুরমের সমুদ্র সৈকতে এসে। একটা দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনারা। হলফ করে বলা যায় সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তগুলো। এছাড়াও আপনি অতিথিদের জন্য আগে থেকেই বুক করে রাখতে পারবেন রিসর্ট যা তাঁদের সমস্ত প্রয়োজন মেটাতে সহায়তা করবে। কোভালাম সমুদ্র সৈকতে যদি বিলাসবহুল ভাবে বিয়ে করতে চান তাহলে কোভালামের থেকে ভাল গন্তব্য আর কিছু হতেই পারে না! এখানকার বিলাসবহুল হোটেলগুলোই নিখুঁত ভাবে আয়োজন করে দেবে আপনার স্বপ্নের বিয়েকে সত্যি করে তুলতে। শুধু আগে থেকে হোটেলের সঙ্গে কথা বলে যেতে হবে কোভালামে। লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে বিয়ের আসর বসানোটা একটু ব্যয়বহুল হলেও, আপনার সারাজীবনের সেরা অভিজ্ঞতা হিসেবে থেকে যাবে এটা। আগে থেকেই পরিকল্পনা করে নিন আর জমিয়ে উদযাপন করুন জীবনের গোল্ডেন মুহূর্তকে।

```