Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেড ওয়াইন কি সত্যিই ত্বক ভাল রাখে, কী বলছেন বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো: বেশি দিন সুস্থ এবং নিরোগ ভাবে বেঁচে থাকতে চান? কীসে বাঁচবেন? শতকরা ৯০ জনই বলবেন নিয়ন্ত্রিত জীবনযাপনেই লুকিয়ে রয়েছে সুস্থ ভাবে বেঁচে থাকার চাবিকাঠি। অনেকেই বলেন, রেড ওয়াইনেই (Red Wine) আছে দীর্ঘদিন সুস্থ জীবনযাপনের যাবতী

রেড ওয়াইন কি সত্যিই ত্বক ভাল রাখে, কী বলছেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 16 July 2023 05:07

দ্য ওয়াল ব্যুরো: বেশি দিন সুস্থ এবং নিরোগ ভাবে বেঁচে থাকতে চান? কীসে বাঁচবেন? শতকরা ৯০ জনই বলবেন নিয়ন্ত্রিত জীবনযাপনেই লুকিয়ে রয়েছে সুস্থ ভাবে বেঁচে থাকার চাবিকাঠি। অনেকেই বলেন, রেড ওয়াইনেই (Red Wine) আছে দীর্ঘদিন সুস্থ জীবনযাপনের যাবতীয় রহস্য। যদিও এ দিনে নানা মত আছে।

রেড ওয়াইন (Red Wine) কী কী উপকারে আসতে পারে?

রেড ওয়াইনে (Red Wine) রয়েছে প্রচুর পরিমাণ ফ্ল্যাভোনয়েডস যা বিভিন্ন ধরনের অ্যালার্জি, কার্সিনোজেনিক এবং ভাইরাস ঘটিত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও রেড ওয়াইনে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে, যা বিভিন্ন রকমের ক্যানসার এবং কার্ডিও-ভাস্ক্যুলার ডিজিজ প্রতিরোধ করে।

রেড ওয়াইন তৈরির সময় লাল আঙুর ব্যবহৃত হয়, এই লাল আঙুরের খোসায় রেসভেরাট্রোল নামক একটা উপাদান থাকে, যা বয়স বাড়ার প্রক্রিয়াটিকে থমকে দিতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন। দূষণ আর ফ্রি র‍্যাডিকালসের প্রভাবে আমাদের ত্বক সময়ের আগেই বুড়িয়ে যেতে আরম্ভ করে, কিন্তু ওয়াইনের রেসভেরাট্রোল কোলাজেনের উৎপাদনে সহায়তা করে, ত্বকের কলাকোষগুলিকে কার্যকর রাখে।

অ্যান্টিসেপটিক আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ়ও থাকে। যাঁদের খুব ব্রণ হয়, তাঁদের জন্য রেড ওয়াইন খুব উপকারি। রোজ যদি এক চাচামচ রেড ওয়াইন এক টেবিলচামচ জলের সঙ্গে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন, তা হলে ত্বক এমনিতেই ঝলমলিয়ে উঠবে। মুখে লাগানোর পর যেটুকু ওয়াইনের সলিউশন বাড়তি পড়ে থাকবে, সেটা ফেলে না দিয়ে স্নানের পর একটা লুফায় লাগিয়ে পুরো শরীরে ঘষে নিন। চমৎকার এক্সফোলিয়েশন হবে স্কিনের। 

সাদা ঝকঝকে দাঁত পেতে হলে নিয়মিত বন্ধু করুন ওয়াইনকে। দাঁতের এনামেলকে শক্ত করে ওয়াইন। ব্যাক্টেরিয়ার সংক্রমণ কমিয়ে দিয়ে দাঁতের ক্ষয় রোধ করে ওয়াইন।

কাজলের ‘ট্রায়াল’ থেকে ‘বার্ড বক্স বার্সেলোনা’, চলতি সপ্তাহে এই ছবিগুলিই থাকবে বিং ওয়াচের তালিকায়


```