Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঝাঁঝালো সর্ষের তেলে ষোলো আনা উপকার, সাদা তেল-অলিভ অয়েল কোথায় লাগে

সুস্বাস্থ্যের জন্য কোন তেল ব্যবহার করবেন ও কতটা পরিমাণে ব্যবহার করবেন, এই বিষয়ে চিন্তিত অনেকেই।

ঝাঁঝালো সর্ষের তেলে ষোলো আনা উপকার, সাদা তেল-অলিভ অয়েল কোথায় লাগে

শেষ আপডেট: 29 November 2023 18:22

দ্য ওয়াল ব্যুরো:  বাঙালির হেঁশেল মানেই ভাজাভুজির ছ্যাঁকছোঁক শব্দ আর সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ। ইলিশ ভাপা কড়াই থেকে নামানোর আগে কাঁচা সর্ষের তেল না ছড়ালে কি আর সেই স্বাদ জমে। বাঙালির সান্ধ্যকালীন মুড়িমাখায় কয়েক ফোঁটা সর্ষের তেলের ঝাঁঝ না হলেও আড্ডাটা নীরস হয়ে যায়। এখনকার সময়ে রান্নায় তেলের ব্যবহার নিয়ে অনেকেই বেশ সচেতন। সুস্বাস্থ্যের জন্য কোন তেল ব্যবহার করবেন ও কতটা পরিমাণে ব্যবহার করবেন, এই বিষয়ে চিন্তিত অনেকেই। শুধু স্বাস্থ্য নয়, ভোজ্য তেলের দামও এ সময়ে লাগামছাড়া। তাই রান্নায় তেল যথেচ্ছ ব্যবহারের উপায়ও নেই। স্বাস্থ্যের চোখরাঙানি, সঙ্গে আবার লাগামছাড়া দাম, তাহলে কি তেল বর্জনেই মঙ্গল? একেবারেই তা নয়।

পুষ্টিবিদদের মতে, রান্না থেকে তেল একেবারে বাদ দেওয়া উচিত নয়। কারণ তেলে স্যাচুরেটেড ও আনস্যাচুরেটেড ফ্যাট- দুইই থাকে। স্যাচুরেটেড ফ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য ভাল না হলেও আনস্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের জন্য খুবই উপকারি। আর খাঁটি সর্ষের তেল পরিমিত ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।

সর্ষের অন্দরে

সর্ষের তেল তৈরি হয় সর্ষের বীজ থেকে। আর দুই টেবিল চামচ সর্ষে বীজে থাকে ১৫% সেলেনিয়াম, ৬% ওমেগা থ্রি ফ্যাট, ৫% ফসফরাস, ৪% ম্যাঙ্গানিজ ও ৪% ম্যাগনেশিয়াম এবং ৩% করে ভিটামিন ‘‌বি ওয়ান’‌ ও কপার। এছাড়া প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন-‘‌এ’‌ও আছে।

সর্ষের তেলের ষোলআনাই উপকার

 ১) সর্ষের বীজে থাকে গ্লুকোসাইনোলেটস এবং মাইরোসিনেজ নামক উপাদান। এই দুটির কারণে সর্ষের বীজ ক্যানসার কোষের বৃদ্ধি ঠেকাতে পারে বলে কয়েকটি গবেষণা থেকে জানা গেছে। তাই ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধে সর্ষে কার্যকরী।

২) আগেকার দিনে মা, ঠাকুমারা পায়ে হাতে বাতের ব্যথা হলে সর্ষের তেল মালিশ করতে বলতেন। সর্ষে বীজে থাকা সেলেনিয়াম ও ম্যাগনেসিয়াম রিউম্যাটিক আর্থারাইটিসের ব্যথা কমাতে সত্যিই সাহায্য করে।

৩) সর্ষে বীজে থাকা তামা, লোহা, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট ভাল রাখে।

৪) সর্ষে খেলে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন (এইচডিএল) অর্থাৎ ভাল কোলেস্টেরলের মাত্রা আমাদের শরীরে বৃদ্ধি পায় এবং লো ডেন্সিটি লিপোপ্রোটিন অর্থাৎ (এলডিএল) অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। তাই শরীরে কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সর্ষে দারুণ উপকারী।

৫) আমাদের হার্টের জন্য চিকিৎসকরা সবসময় আনস্যাচুরেটেড ফ্যাট গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। সর্ষের ফ্যাট কিন্তু সেই গোত্রীয়, অর্থাৎ হার্টের জন্য ভাল।

৬) গবেষণায় দেখা গিয়েছে যে, সর্ষে দানায় হাইপোগ্লাইসেমিক এবং অ্যান্টিডায়াবেটিক গুণ থাকে। রক্তে থাকা গ্লুকোজের স্তর কমাতে সাহায্য করে টাইপ-২ ডায়াবেটিসের সুরাহায় কাজে আসে সর্ষে।

৭) সর্ষে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ইমিউনিটি শক্তিশালী করে।

৮) সর্ষের তেলে প্রচুর পরিমাণে ডায়সিলিগ্লিসারল পাওয়া যায়। যা কিনা পরোক্ষভাবে আমাদের ওজন কমাতে সাহায্য করে।

৯) সর্ষেতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ পাওয়া যায়। যা আমাদের দৃষ্টিশক্তির জন্য ভীষণ ভাল।

১০) সর্ষে শ্বাসকষ্ট প্রতিরোধ করতে পারে। সর্ষে দানায় থাকা সিনাপাইন নামক কার্বনিক যৌগ ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সক্ষম। ফলে অ্যাজমা থাকলে তার উপশম মেলে।

১১) বুকে কফ জমলে অনেকেই সর্ষের তেল মালিশ করেন। এতেও উপকার মেলে।

১২) সর্ষের বীজে রাইবোফ্লেভিন নামের ভিটামিন মজুত থাকে। এই ভিটামিন মাইগ্রেনের সমস্যা কমাতে উপকারী।

১৩) সর্ষেতে থাকা ভিটামিন, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড চুলের বৃদ্ধি ঘটাতে ও চুল পড়া কমাতেও কার্যকরী।

১৪) সর্ষের অ্যাসকরবিক অ্যাসিডে থাকা অ্যান্টি–‌এজিং উপাদান ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বককে রাখে তরুণ তরতাজা।

১৫) শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সর্ষের তেল। শরীরের ক্লান্তপেশীগুলোকে উজ্জীবিত এবং সবল রাখে। তাই মাসল স্ট্রেসে সর্ষের তেল খুব আরাম দেয়।

১৬) সবশেষে, স্বাদ ও গন্ধে রসনা তৃপ্ত করে আমাদের মন ভাল রাখে।


```