Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে সমাজমুখী প্রযুক্তি শিক্ষা, পড়ুয়াদের সেই দিশাই দেখাচ্ছে বেলঘাটার ইঞ্জিনিয়ারিং কলেজ

দ্য ওয়াল ব্যুরো: ক্লাসরুম, ল্যাবরেটরি থেকে পাওয়া পড়ুয়াদের জ্ঞান সামাজিক সমস্যা সমাধানে কাজে লাগাচ্ছে সরকার। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের যুব সমাজকে আরও বেশি দক্ষ করে তুলতেই এমন উদ্যোগ। কেন্দ্রীয় সরকার এই প্রোগ্রামে নাম রেখেছে 'স্মার্ট ইন

ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে সমাজমুখী প্রযুক্তি শিক্ষা, পড়ুয়াদের সেই দিশাই দেখাচ্ছে বেলঘাটার ইঞ্জিনিয়ারিং কলেজ

শেষ আপডেট: 27 September 2023 11:44

দ্য ওয়াল ব্যুরো: ক্লাসরুম, ল্যাবরেটরি থেকে পাওয়া পড়ুয়াদের জ্ঞান সামাজিক সমস্যা সমাধানে কাজে লাগাচ্ছে সরকার। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের যুব সমাজকে আরও বেশি দক্ষ করে তুলতেই এমন উদ্যোগ। কেন্দ্রীয় সরকার এই প্রোগ্রামে নাম রেখেছে 'স্মার্ট ইন্ডিয়া হ্যাকথন'। এতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য খুলে গেছে নয়া দিগন্ত। ক্লাসরুম থেকে পাওয়া শিক্ষা ছাত্রাবস্থাতেই সামাজিক সমস্যা সমাধানে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন তাঁরা। তাতে দক্ষতা ও উদ্ভাবন শক্তি কয়েকগুণ বেড়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি বাড়ছে চাকরির সুযোগ।

বেলেঘাটার আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির ক্যাম্পাসে (Beleghata Engineering College) হয়ে গেল 'ইন্টারনাল হ্যাকাথন' অনুষ্ঠান। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সেক্টর থেকে ২২ জন বিশেষজ্ঞকে আনা হয়েছিল অনুষ্ঠানে। পড়ুয়ারা তাঁদের প্রযুক্তিগত জ্ঞান কীভাবে সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সেগুলি যাচাই করলেন তাঁরা।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে রাস্তার বেহাল দশা ফেরানো যায়, কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানো, অথবা ফেলে দেওয়া জিনিসকে নতুন করে কাজে লাগানো যায়, সেই সব হাতে-কলমে করে দেখালেন পড়ুয়ারা। বিশেষজ্ঞদের সামনে তুলে ধরলেন অভিনব সব উপায়।

২৩ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে (Beleghata Engineering College) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৪৫০ জন পড়ুয়া ৭৫টি গ্রুপ তৈরি করে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রতিটি গ্রুপে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগের ছ'জন করে পড়ুয়া ছিলেন। ওই গ্রুপগুলির সদস্যরা নিজেদের দক্ষতা অনুযায়ী উদ্ভাবনী জ্ঞান বিশেষজ্ঞদের সামনে রাখেন। ৩০ টি গ্রুপকে মনোনীত করা হয়েছিল। তাদের প্রজেক্ট এবার সরকারের বিভিন্ন দফতরের কাছে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে সরকার বেছে নেবে বেশ কয়েকটি প্রজেক্ট। যাঁদের প্রজেক্ট মনোনীত হবে তাঁদের চাকরি, ইন্টার্নশিপ অথবা স্কলারশিপের সুযোগ করে দেবে সরকার।

অনুষ্ঠানে শিক্ষারত্ন ম্যাকাউট এর অধ্যাপক ডঃ দেবাশিস দে ইঞ্জিয়ারিং শিক্ষার ক্ষেত্রে হ্যাকাথনের গুরুত্ব ও উপযোগিতার কথা তুলে ধরেন।

আরও পড়ুন: রোবটের প্রদর্শনীতে মোদী, গুজরাত গ্লোবাল সামিটের উদ্বোধন করলেন


```