শেষ আপডেট: 6 October 2020 15:27
বেশিরভাগ মানুষের মধ্যেই একটা তাগিদ থাকে নিজেদের শরীরকে সুস্থ রাখার। তাই তারা ছোটেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টের পেছনে।এত জটিলতায় না গিয়ে নিজেদের ত্বককে আরও সুন্দর করে তোলার খুব সহজ কিছু উপায় বাতলে দিলেন লাবনীত। বাইরের বিউটি প্রোডাক্ট ব্যবহার না করে সহজ ঘরোয়া পদ্ধতিতেও সুন্দর করে তোলা যায় নিজেদের ত্বককে, সেই কথাই জানালেন এই নিউট্রিশিয়ানিস্ট। ঘরোয়া উপাদানে, টাটকা সবজি দিয়ে তৈরি করা খুব সাধারণ একটা জুসই পারে শরীরের বিভিন্ন সমস্যা দূর করে দিতে। নিয়মিত এই জুস সেবন করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, দূর হয় হজমের সমস্যা, এমনকি কোষ্ঠকাঠিন্যও।
উপকরণ:
১.বিটরুট বা বিট
২.ধনে
৩. আমলকী বা আমলা
পদ্ধতি :
বিট, ধনে, এবং আমলা একটি পাত্রে একত্রে নিয়ে ভালো ভাবে মিক্সিতে মেশাতে হবে।
উপকারিতা :
পুষ্টিবিদ্ বাত্রা জানান যে বিট, ধনেপাতা এবং আমলকী একসঙ্গে রক্তের পরিশুদ্ধিতে সহায়তা করে। এছাড়া আমলকীতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন 'সি', যা ত্বকের লাবণ্য বৃদ্ধিতে খুবই সহায়ক। এটা ত্বকের উপরে থাকা বিভিন্ন দাগ, ক্ষত, বলিরেখাকে নির্মূল করে এবং শরীরে জলের মাত্রাকে সঠিক রাখে। ফলত শরীর এবং ত্বকের হারিয়ে যাওয়া লাবণ্য পুনরায় ফিরে আসে।
বিটের জুস শরীরে পেশীর ব্যথাকে দূর করতে সাহায্য করে। এই জুস ক্ষারযুক্ত হওয়ার কারণে হজমে সাহায্য করে, মেটাবলিজম ইস্যু বা বিপাকীয় সমস্যা দূর করে। কোলেস্টেরল এবং ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে। দূর করে কোষ্ঠকাঠিন্য।
সব শেষে বলাই যায়, কম খরচে, ঘরোয়া পদ্ধতিতে যদি নিজের শরীরকে সুস্থ রাখতে চান, তাহলে অত্যন্ত উপকারী হল এই জুস।