Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরোয়া উপায়ে খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, রইল তিনটি দুর্দান্ত প্যাকের হদিশ

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই শুধু রুক্ষ, শুষ্ক ত্বক না, এই সময় চুলের হাজার একটা সমস্যায় ভোগেন ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা। চুলের অন্যতম সমস্যা হল খুসকি, যা থেকে চুলের গোড়া সারাক্ষণ চুলকায়, চুল আঠা আঠা হয়ে যায়। আবার চুলের খুসকি

ঘরোয়া উপায়ে খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, রইল তিনটি দুর্দান্ত প্যাকের হদিশ

শেষ আপডেট: 4 December 2020 08:18

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই শুধু রুক্ষ, শুষ্ক ত্বক না, এই সময় চুলের হাজার একটা সমস্যায় ভোগেন ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা। চুলের অন্যতম সমস্যা হল খুসকি, যা থেকে চুলের গোড়া সারাক্ষণ চুলকায়, চুল আঠা আঠা হয়ে যায়। আবার চুলের খুসকির ফলে মুখেও ব্রণর সমস্যা দেখা দিতে পারে। তাই সবার আগে চুল পরিষ্কার রাখাটা জরুরি। চুলে খুসকির কারণে যে বারবার চুলকায়, তার পিছনে কয়েকটি বিশেষ কারণ আছে। যেমন স্ট্রেস, বাজারচলতি কেমিক্যালযুক্ত প্রোডাক্ট, হেয়ার ডায়, এমনকি ঠিক মতো স্ক্যাল্প হাইজিন মেন্টেন না করলেও এমনটা হয়। চুলের গোড়া ঠিক রাখতে কয়েকটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে। যেমন মাঝে মাঝেই চুলে ভাল করে অয়েল মাসাজ করুন। এতে স্ট্রেস কমবে। চুলকানির সমস্যা কমবে। সপ্তাহে দু থেকে তিনবার প্যারাবিন, অ্যালকোহল মুক্ত শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করুন। তাছাড়া সপ্তাহে অন্তত একদিন বিশেষ চর্চা করা প্রয়োজন। তার জন্য ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন কয়েকটি হেয়ার প্যাক। যাতে কোনও ক্ষতিকর কেমিক্যাল থাকে না, এমনকি খুসকির সমস্যাও কেটে যাবে। ১. সবথেকে সহজ উপায় হল এক্সট্রা ভার্জিন নারকেল তেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিন। এটা চুলের গোড়ায় ১০ থেকে ১৫ মিনিট মাসাজ করুন। তারপর একটা হালকা প্যারাবিন ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলেই হবে। ২. ২ চা চামচ ঘরে পাতা দই আর এক চা চামচ লেবুর রস মিশিয়ে আরেকটি প্যাক তৈরি করতে পারেন। সারা চুলে লাগিয়ে ২০ মিনিট রাখার পর শ্যাম্পু করে নেবেন। চুল আগের চেয়ে অনেক বেশি ঝকঝকে দেখাবে। খুসকির সমস্যাও কাটবে। ৩. ৫ থেকে ৬টা জবা ফুল আর জবা গাছের পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে তার মধ্যে দই, লেবুর রস মিশিয়ে নিন। প্যাকটি চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিতে হবে। এতে চুলের স্বাভাবিক রঙ বজায় থাকবে। আবার চুলের অন্যান্য সমস্যাও দূর হবে। নিয়মিত চর্চার পাশাপাশি নিজেকে সুস্থ রাখার দিকেও নজর দিন। মেডিটেশন, এক্সারসাইজ করে স্ট্রেস, টেনশন কমাতে পারেন। পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিনযুক্ত খাবার প্রতিদিন ডায়েটে রাখতে ভুলবেন না। বিশেষ করে যেসব খাবারে ভিটামিন এ, সি, ই, অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, জিঙ্ক থাকে, আবার সবুজ সবজি, আমলকি, আমন্ড বাদাম এগুলোও প্রতিদিন খাওয়া অভ্যাস করুন।

```