Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই খাবারগুলো অনেকটাই বাড়িয়ে দিতে পারে ক্যানসারের ঝুঁকি, সাবধান হোন আজই

দ্য ওয়াল ব্যুরো: ক্যানসারকে অনেকেই নীরব ঘাতক বলে থাকেন। প্রথমে চুপিসারে শরীরের সমস্ত কলকবজা নষ্ট করতে শুরু করে, আর তারপর বৃহৎ আকার ধারণ করে। মারাত্মক কঠিন রোগগুলোর মধ্যে ক্যানসার হল অন্যতম। বেশিরভাগ ক্ষেত্রেই শেষের দিকে ক্যানসার ধরা পড়ে।লা

এই খাবারগুলো অনেকটাই বাড়িয়ে দিতে পারে ক্যানসারের ঝুঁকি, সাবধান হোন আজই

শেষ আপডেট: 7 December 2020 07:40

দ্য ওয়াল ব্যুরো: ক্যানসারকে অনেকেই নীরব ঘাতক বলে থাকেন। প্রথমে চুপিসারে শরীরের সমস্ত কলকবজা নষ্ট করতে শুরু করে, আর তারপর বৃহৎ আকার ধারণ করে। মারাত্মক কঠিন রোগগুলোর মধ্যে ক্যানসার হল অন্যতম। বেশিরভাগ ক্ষেত্রেই শেষের দিকে ক্যানসার ধরা পড়ে।লাইফস্টাইল বা জীবনধারা ও খাদ্যাভাসের কারণে ক্যানসার হয়ে থাকে বলে জানা গেছে। ধূমপান, অ্যালকোহল পান করা ইত্যাদির ফলে অনেক মানুষ আক্রান্ত হন ক্যানসারে। আবার এমন কিছু খাবার আছে যা নিয়মিত খেলেও ক্যানসারের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভবনা থাকে। ভেজাল ও প্যাকেটজাত খাবার এক্ষেত্রে এড়িয়ে যাওয়াটাই ভাল। জীবনযাত্রা ও খাদ্যতালিকার কিছু পরিবর্তনই অনেকটা কমিয়ে দিতে পারে ক্যানসারের ঝুঁকি। এখানে এমন কিছু খাবারের তালিকা দেওয়া হল যা থেকে ক্যানসারের ঝুঁকি রয়েছে বলে মনে করেছে বিশেষজ্ঞরা। যতটা সম্ভব সেইসব খাবার এড়িয়ে যাওয়াই শরীরের পক্ষে ভাল। আলুর চিপস ছোট থেকে বড় কে না পছন্দ করেন এই আলুর চিপস? মুখরোচক খাবারের তালিকাতে আলুর চিপসের নাম সবার আগেই থাকে। আর বাজারে এর চাহিদা ব্যাপক। কিন্তু আলুর চিপসে রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, যা ক্ষতিকারক। আর এরসঙ্গেই এটা অনেকটা বাড়িয়ে দেয় ক্যানসারের ঝুঁকিকে। প্রক্রিয়াজাত মাংস প্রক্রিয়াজাত মাংস কী সেটা আগে জানা দরকার। মাংসের স্বাদকে ভাল রেখে, বহুদিন ধরে একইভাবে সংরক্ষণ করার জন্য মাংসতে বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করা হয়। যা খেলে শরীরের ক্ষতি হওয়ার সম্ভবনা অনেকগুণ বেড়ে যায়। প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় যেমন সল্টিং, কুরিং, স্মোকিং ইত্যাদি। যা ক্যানসারের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। রান্নায় ব্যবহার করা তেল বেশিরভাগ ভারতীয় পরিবারেই দেখা যায় রান্নাতে অনেকটা পরিমাণ তেলের ব্যবহার করতে। সব রান্নই ভেজে, কষে খাওয়া অভ্যেস আমাদের। খাবার তেলে কষার সময়ে তার খাদ্যগুণ অনেকটাই কমে যায়। এছাড়াও এমন ধরনের কিছু কেমিক্যাল বের হয়, যা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। লো-ফ্যাট পণ্য আজকালকার দিনে অনেকেই কম ফ্যাটযুক্ত খাবারের দিকে ঝুঁকছেন। কিন্তু জানেন কি এর থেকেও ছড়াতে পারে বিপদ? বিভিন্ন কেমিক্যাল ও রাসায়নিক পদ্ধতি অনুসরণ করেই উৎপাদন করা হয় এই লো-ফ্যাট খাবারগুলো, যা অত্যন্ত ক্ষতিকর। এগুলোতে অ্যাস্পাটার্ম নামে একটি কৃত্রিম মিষ্টি দেওয়া থাকে, যেটা কেমিক্যাল দিয়ে তৈরি হয়। এটা ক্যানসারের ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয়। রেড-মিট  প্রতিদিন রেড-মিট শরীরের জন্য খুবই ক্ষতিকারক। প্রতিদিন রেদ-মিট খেলে কোলন ক্যানসার হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। এছাড়াও কলোরেক্টাল ক্যানসার ও প্যানক্রাইটিক ক্যানসার হওয়ার সম্ভবনাও বেড়ে যায়। তাই যতটা সম্ভব এই খাবারগুলোকে নিজেদের ডায়েট চাট থেকে বাদ দিতে পারলে, অনেকটাই ভাল ও সুস্থ থাকা সম্ভব। আর তারই সঙ্গে এড়িয়েও যাওয়া সম্ভব ক্যানসারের ঝুঁকিকে।

```