
শেষ আপডেট: 28 May 2023 12:30
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যের কারণে অনেকেই এখন চিনি (artificial sweeteners) খাওয়া ছেড়ে দিচ্ছেন। অথচ মিষ্টি ছাড়া বিস্বাদ খাবার মুখে না রোচায় ঝুঁকছেন আর্টিফিশিয়াল সুইটেনারের দিকে। যা ডেকে আনছে আরও বড় বিপদ। এই সব প্রসেসড সুইটেনার যেমন ওজন বাড়ে, তেমনই হতে পারে ক্যানসারের মতো গুরুতর রোগও।
রিফাইন্ড সুগার বা চিনি শরীরের কতটা ক্ষতি করে, তা বার বার মনে করিয়ে দেন চিকিৎসকরাও। শুধু ক্যালোরি বেড়ে যাওয়া নয়, ভুঁড়ি হওয়া, ত্বকের জেল্লা হারিয়ে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, চুল পড়ার মতো নানা রকম সমস্যা দেখা দেয় চিনি থেকে। তাই বিজ্ঞানের ভাষায় ইদানীং চিনিকে ‘স্লো পয়জন’ও বলা হয়ে থাকে।

‘সুগার ফ্রি’ (artificial sweeteners) বা ‘স্টিভিয়া’র মতো কিছু কৃত্রিম বিকল্প বাজারে এখন সহজলভ্য। অনেকের হেঁশেলেই ঠাঁই পেয়েছে কৃত্রিম চিনির কৌটো। অনেক ডায়াবেটিক রোগীর রোজের ডায়েটেও স্থান পেয়েছে এই কৃত্রিম চিনির গুঁড়ো কিংবা ট্যাবলেট। পুষ্টিবিদরা বলছেন, বাজারে যে সকল কৃত্রিম চিনি পাওয়া যায়, তাতে অ্যাসপারটেম ও সুক্রালোজ নামক যৌগ থাকে। এই যৌগগুলির কারণেই কৃত্রিম চিনিতে মিষ্টি ভাব আসে। এগুলি কিন্তু শরীরের পক্ষে মোটেই ভাল নয়। সুক্রালোজের তুলনায় অ্যাসপারটেম আরও বেশি ক্ষতিকর।
বিশেষজ্ঞরা বলছেন, বিশেষজ্ঞদের দাবি, সাধারণ চিনির চেয়ে প্রায় ২০০ গুণ বেশি মিষ্টি অ্যাসপার্টেম কৃত্রিম চিনির অন্যতম উপাদান। কৃত্রিম চিনিতে ওজন তো কমেই না, উল্টে এতে ব্যবহৃত উপাদান রক্তে শর্করার মাত্রাও খুব একটা নিয়ন্ত্রণ করতে পারে না।
মধু: চিকিৎসকদের মতে, চিনির বদলে খাঁটি মধু মেশান রান্নায়। স্বাদেও মন ভোলাবে, চিনির চেয়ে উপকারও বেশি।
ম্যাপল সিরাপ: রান্নায় ম্যাপল সিরাপ দিয়ে অনেক বড় বড় রেস্তরাঁতেও রান্না হয়। খাবারকে মিষ্টি যেমন করে, তেমনই এটি শরীরের ক্ষতি করে না। এক ক্যালোরিও অনেক কম।
কোকোনাট সুগার: সাধারণ চিনির তুলনায় কোকোনাট সুগারে ক্যালোরি অনেক কম থাকে। ১ টেবল চামচ কোকোনাট সুগারে ক্যালোরির পরিমাণ ৪৫।
ব্যানানা পিউরি: চটকানো কলার পিউরি খুবই স্বাস্থ্যকর সুইটেনার। এক কাপ ব্যানানা পিউরিতে ২০০ ক্যালোরি এনার্জি থাকে।
ব্রাউন রাইস সিরাপ: ১ টেবল চামচ ব্রাউন রাইস সিরাপে ক্যালোরির পরিমাণ ৫৫।
হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নতুন ফিচার, কীভাবে কাজ করবে, কী কী সুবিধা দেবে