Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরম জল চুলের জন্য উপকারী না ক্ষতিকারক! জেনে নিন বিশেষজ্ঞের মত

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে সারাদিনের কাজের পর গরম জলে হালকা গা ধুয়ে ফেললে স্ট্রেস যেন কোথায় পালিয়ে যায়। কিন্তু অতিরিক্ত গরম জলে বারবার স্নান করতে নিষেধ করছেন নিউ দিল্লির রয়্যাল লাস ক্লিনিকের ডঃ সায়েদ। অতিরিক্ত গরম চুল, ত্বকের জন্য খুব

গরম জল চুলের জন্য উপকারী না ক্ষতিকারক! জেনে নিন বিশেষজ্ঞের মত

শেষ আপডেট: 1 January 2021 09:45

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে সারাদিনের কাজের পর গরম জলে হালকা গা ধুয়ে ফেললে স্ট্রেস যেন কোথায় পালিয়ে যায়। কিন্তু অতিরিক্ত গরম জলে বারবার স্নান করতে নিষেধ করছেন নিউ দিল্লির রয়্যাল লাস ক্লিনিকের ডঃ সায়েদ। অতিরিক্ত গরম চুল, ত্বকের জন্য খুব একটা উপকারী নয়। একদিকে যেমন ত্বক রুক্ষ, শুষ্ক করে তোলে। তেমনই চুলের উপরেও একই প্রভাব পড়ে। ডঃ সায়েদ বলছেন, আজকাল সারাবছর ধরেই চুল পড়ার সমস্যায় অধিকাংশ মেয়ে ভোগেন। কিন্তু শীতে অন্যান্য সময়ের তুলনায় বেশি চুল পড়লে, সেটা গরম জলের কারণে হতে পারে। চুল ধোওয়ার সময় গরম জল ব্যবহার করলে রুক্ষ হয়ে যায়। শ্যাম্পু করার একদিন পরেই চুল আরও বেশি আঠা আঠা হয়ে যেতে পারে। চুলের গোড়া নরম আর দুর্বল হয়ে যেতে পারে।‌ সেই থেকেই চুল পড়ার সমস্যা শুরু হয়। শীতে চুল ধোওয়ার জন্য গরম জলের পরিবর্তে ঈষদুষ্ণ জলে চুল ধুতে বলছেন তিনি। গরম জলে স্নান করলে, বা চুল ধুলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। চুলের গোড়ায় ময়লা জমে থাকলে, সেটাও তৎক্ষণাৎ চলে যায়। তবে এর ক্ষতিকারক দিকও আছে। ১. স্ক্যাল্পের ন্যাচারাল অয়েলের ভারসাম্য নষ্ট হয়। ২. চুলের গোড়া আরও শুষ্ক করে তোলে। ফলে খুসকির সমস্যা দেখা দেয়। ৩. চুলের গোড়া নরম এবং দুর্বল করে তোলে। ফলে চুল পড়ার সমস্যা আরও বেড়ে যায়। ৪. চুলের স্বাভাবিক গঠন নষ্ট করে দেয়। ফলে ডগা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একইসঙ্গে ঠান্ডা জলে চুলে কী কী হতে পারে, সেটা নিয়েও আলোচনা করেছেন ডঃ সায়েদ। ১. নর্মাল বা ঠান্ডা জলে চুল ধুলে, চুল আরও বেশি স্বাস্থ্যোজ্জ্বল দেখায়। ২. রুক্ষ চুল আরও বেশি স্মুদ আর ঝকঝকে দেখায়। ৩. ডগা ফাটার সমস্যাও হয় না। ৪. রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে, ফলে নতুন চুল গজায়। ৫. অন্যদিকে চুলের ঘনত্ব কম দেখাতে পারে ঠান্ডা জলে স্নান করলে। পাতলা চুলের সমস্যা থাকলে ঠান্ডা জলে স্নান করতে নিষেধ করছেন তিনি।

```