Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জল ছুঁলেই ঘা, ঘাম হলেও বিপদ! জলাতঙ্ক নয়, কী এই রোগ

জল থেকেও অ্যালার্জি হয়? ঘাম হলেও তা বিপজ্জনক।

জল ছুঁলেই ঘা, ঘাম হলেও বিপদ! জলাতঙ্ক নয়, কী এই রোগ

শেষ আপডেট: 30 November 2023 18:33

দ্য ওয়াল ব্যুরো: অ্যালার্জির তো নানা কারণ থাকে! কারও ঠান্ডা লেগে অ্যালার্জি, কারও ধোঁয়া-ধুলো, ফুলের রেণু ইত্যাদি থেকে অ্যালার্জি। কিন্তু জল থেকেও অ্যালার্জি হয়?

এ এক বিরল রোগ। হাজারে হয়ত এক জনের হয়। জল ছুঁলেই সারা শরীরে দগদগে ঘা হয়ে যেতে পারে বা চাকা চাকা র‍্যাশ বের হতে পারে। তখন জল মনে অ্যাসিডের মতো। শরীরে লাগলেই ছ্যাঁকা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগের নাম অ্যাকোয়াজেনিক আর্টিসারিয়া (Aquagenic Urticaria)।

অ্যাকোয়াজেনিক আর্টিসারিয়া কী?

বিরল রোগ যেখানে জল থেকে নানা রকম অ্যালার্জি হয়। জল খেলে বা শরীরের সংস্পর্শে এলে হিস্টামিন নির্গত হয়, যার থেকে অ্যালার্জির মতো রিয়্যাকশন হয়। চোখের জল থেকেও অ্যালার্জি হতে পারে। এমনকি ঘাম হলেও অ্যালার্জি হতে পারে।

লক্ষণ কী কী

সারা শরীরে অস্বস্তি হবে

জল শরীরের যে জায়গায় লাগবে সেখানে জ্বালাপোড়ার মতো ব্যথা হবে। সেই জায়গা ফুলে উঠবে, প্রদাহ হবে।

জল লাগলেই ফোস্কার মতো র‍্যাশ বের হতে পারে, ত্বক লালচে হয়ে যেতে পারে।

ফুসকুড়ি এবং সেখান থেকে চুলকানি হতে পারে।

বাড়াবাড়ি হলে মুখের ভেতর ঘা হতে পারে, তখন খাবার খেতে, ঢোক গিলতে সমস্যা হবে।

শ্বাসকষ্ট হতে পারে।

এই ধরনের উপসর্গ দেখা দিলে ডাক্তার দেখাতে হবে। জল থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। ভিজে জামাকাপড় গায়ে রাখলে ১৫ মিনিটের মধ্যে রিয়্যাকশন শুরু হবে। কাজেই ডাক্তার দেখিয়ে দ্রুত থেরাপি শুরু করতে হবে।


```