
শেষ আপডেট: 6 February 2021 09:08
লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে। শরীর থেকে অপ্রয়োজনীয়, ক্ষতিকারক পদার্থ বের করতে সাহায্য করে লেবু জল। সারা বিশ্বের চিকিত্সক থেকে ডায়েটিশিয়ানরা এক বাক্যে স্বীকার করেন লেবু জলের গুণ। তবে লেবু জল যতটা উপকারী, খেতে মোটেও তেমন সুস্বাদু নয়। লেবুর কড়া স্বাদের জন্য অনেকেই বেশি দিন খেতে পারেন না। অথচ নিয়মিত লেবু জল খেলে তবেই পেতে পারেন উপকার।
১. নুন লেবুর জল খেলে মুখের ত্বক ফিরে পায় হারানো জেল্লা। মুখের জৌলুস ফিরে পেতে তাই প্রতিদিন নুন লেবুর জল খান।
২. শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে এই নুন লেবুর জল। তাই শরীরের ওজন কমাতে প্রতিদিন পাতি লেবুর রসের সঙ্গে জল মিশিয়ে খেয়ে ফেলুন। শরীর অনেক বেশি হালকা হয়ে উঠবে।
৩. মুখের ব্রণ কমাতে সাহায্য করে এই উপাদান। প্রতিদিন সকালে জল খাওয়ারের পর বা ব্রেকফার্স্ট-এর পর খেয়ে ফেলুন একগ্লাস নুন লেবুর জল। মুখের তেলা ভাব কাটাতে তা সাহায্য করবে। সেই সঙ্গে কালোছোপও দূর করে।
৪. মুখের দুর্গন্ধ কাটাতে সাহায্য করে থাকে এই উপাদান। খানিকটা জল গরম করে নিয়ে তাতে লেবু রস ও নুন মিশিয়ে কুলকুচি করে নিলে মুখের গন্ধ দূর হয়।
৫. শরীরকে সতেজ ও তরতাজা রাখতে নুন লেবুর জলেক উপকারিতা অনস্বীকার্য। তাই শরীরের ক্লান্তি দুর করার জন্যও নুন লেবুর জল খাওয়া প্রয়োজন।