Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ত্বক ও চুলের যত্ন নিতে ব্যবহার করুন জবাফুল, দেখে নিন উপকারিতা

দ্য ওয়াল ব্যুরো: সুন্দর ত্বক কে না চান! আর সেই সঙ্গে একঢাল কালো চুলের প্রতি লোভ রয়েছে সকলেরই। তবে বর্তমানে চুল ও ত্বকের সমস্যাতে ভুগছেন কম বেশি সকলেই। কিন্তু জানেন কি জবা ফুল এই সমস্যার হাত থেকে আপনাকে রেহাই দিতে পারে। কীভাবে যত্ন নেয় জবাফ

ত্বক ও চুলের যত্ন নিতে ব্যবহার করুন জবাফুল, দেখে নিন উপকারিতা

শেষ আপডেট: 20 January 2021 09:59

দ্য ওয়াল ব্যুরো: সুন্দর ত্বক কে না চান! আর সেই সঙ্গে একঢাল কালো চুলের প্রতি লোভ রয়েছে সকলেরই। তবে বর্তমানে চুল ও ত্বকের সমস্যাতে ভুগছেন কম বেশি সকলেই। কিন্তু জানেন কি জবা ফুল এই সমস্যার হাত থেকে আপনাকে রেহাই দিতে পারে। কীভাবে যত্ন নেয় জবাফুল ত্বকের ও চুলের দেখে নিন এক নজরে। ত্বকের যত্নে জবাফুল অ্যান্টি-এজিং মুখের স্কিনকে টানটান করে ধরে রাখে আর স্কিনের বয়স কমিয়ে দেয় কমিয়ে দেয় জবা ফুল। কয়েকটা জবা ফুল নিয়ে থেঁতো করে নিয়ে, তারপরে মুখে লাগিয়ে রাখুন। তবে হ্যাঁ, চোখের চারপাশে যেন ওই মিশ্রণ না লাগে। ১৫ মিনিট পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। কিছুদিনের মধ্যেই উপকার পাবেন। কালো-দাগ, মেচেতা কমায় মুখে দাগ- মেচেতার সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যায় জবা ফুল বেটে লাগাতে পারেন, কারণ এক মধ্যে রয়েছে সাইট্রিক ও ম্যালিক অ্যাসিড। যার মধ্যে রয়েছে এক্সফোলিয়েটিংয়ের ক্ষমতা। এটা ত্বকের ভেতরের মৃতকোষকে টেনে বের করে আনে, ত্বককে ভাল রাখে। শুষ্ক ত্বক থেকে মুক্তি ত্বক কি রুক্ষ-শুষ্ক? বা ত্বক ফেটে যাচ্ছে? তা হলে ব্যবহার করুন জবা ফুল। নারকেল তেল বা তিলের তেলের মধ্যে কয়েকটা জবার পাপড়ি ফেলে গরম করে নিন। এর পর একটু ঠান্ডা হলে শুষ্ক ত্বকের উপর লাগিয়ে নিন। কিছু ক্ষণ পরে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বক থেকে মুক্তি মিলবে। চুলের যত্নে জবা ফুল খুশকি কমায় খুশকি তাড়াতে মেথি বীজের সঙ্গে জবা ফুল মিশিয়ে স্ক্যাল্পে লাগালে দারুণ কাজ হবে। এক মুঠো মেথি বীজ এক রাত জলে ভিজিয়ে রেখে মিক্সারে দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে ফেলুন। এ বার তার মধ্যে অলিভ অয়েল ও জবা ফুলের তেল মিশিয়ে নিন। সেই সঙ্গে ওই পেস্টের মধ্যে শুকনো জবা ফুলের গুঁড়ো মেশান। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিয়ে সেটি স্ক্যাল্পে লাগিয়ে নিন। কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলবেন। প্রতিদিন এই টোটকা ব্যবহার করলে খুশকির সমস্যা নিমেষে গায়েব হয়ে যাবে। ঘন চুলের জন্য অল্প পরিমাণে জবা ফুলের তেল নিয়ে তারমধ্যে পরিমাণমতো কারি পাতার পাউডার যোগ করে ফুটিয়ে নিন। তেলটা ভাল গরম হয়ে গেলে সেটি স্ক্যাল্পে লাগান। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলে।

```