Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কিনকেয়ারে রাখতে পারেন ভিটামিন সি সিরাম, রইল কিছু সহজ টিপস

দ্য ওয়াল ব্যুরো: ত্বকের যত্ন নিতে সকলেই একটা নির্দিষ্ট স্কিনকেয়ার রুটিন মেনে চলে। তবে আপনি কি জানেন ভিটামিন সি সিরাম আপনার ত্বকের সুরক্ষা ও জৌলুস ফিরিয়ে আনতে কতটা জরুরি? সূর্যের তীব্র আলোতে আমাদের প্রায় বেশিরভাগ মানুষেরই ট্যানের সমস্যাতে ভু

স্কিনকেয়ারে রাখতে পারেন ভিটামিন সি সিরাম, রইল কিছু সহজ টিপস

শেষ আপডেট: 10 December 2020 07:38

দ্য ওয়াল ব্যুরো: ত্বকের যত্ন নিতে সকলেই একটা নির্দিষ্ট স্কিনকেয়ার রুটিন মেনে চলে। তবে আপনি কি জানেন ভিটামিন সি সিরাম আপনার ত্বকের সুরক্ষা ও জৌলুস ফিরিয়ে আনতে কতটা জরুরি? সূর্যের তীব্র আলোতে আমাদের প্রায় বেশিরভাগ মানুষেরই ট্যানের সমস্যাতে ভুগতে হয়। ভিটামিন সি সিরামে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট যা ত্বকে ট্যান পড়ার হাত থেকে রক্ষা করে। সিট্রাস ফলের রসে রয়েছে ভিটামিন সি, যা খেলে শরীরে ভিটামিন সি পাওয়া যায়। তবে এর থেকে ত্বকে ভিটামিন সি খুব কম পরিমাণেই আসে। অনেকে আবার সিট্রাস ফলকে সরাসরি ত্বকে লাগানোর পরামর্শ দেন, কিন্তু সবসময় এই পরামর্শে কাজ হয় না। এর পেছনে কিছু কারণ রয়েছে। প্রথমত, আপনি জানেন না যে এই ফলের রস সরাসরি ত্বকে ব্যবহার করলে, ত্বকের ওপরে তার প্রভাব কেমন ভাবে পড়বে। খুব ভাল হয় যদি আপনি স্কিনকেয়ারের জন্য যে সিরাম ব্যবহার করবেন সেটাতে ভিটামিন সি থাকে। ভিটামিন সি যুক্ত সিরাম ত্বকের বিভিন্ন সমস্যাকে দূর করতে সাহায্য করে। কোলাজেন উৎপাদন বাড়ায় কোলজেন এমন একটা প্রোটিন যা কোষকে ভাল রাখে। ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি ত্বকে কোলেজন উৎপাদন বাড়িয়ে তুলতে সহায়তা করে। এর ফলে বয়সের ছাপ ত্বকের ওপরে পড়ে না। প্রায় সবধরনের ত্বকের জন্য নিরাপদ তৈলাক্ত বা শুকনো যে রকমেক স্কিন টাইপ হোক না কেন, ভিটামিন সি সিরাম সবরকমের ত্বকের জন্যই নিরাপদ। হেলথলাইনের মতে, বেশিরভাগ লোকেরই ভিটামিন সি সিরাম ব্যবহার করার ফলে ত্বকে কোনওরকম বিরূপ প্রভাব পড়ে নি। খুব বেশি সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। কালো দাগ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে মুখে কালো দাগ ও পিগমেন্টেশনের সমস্যাতে অনেকেই ভোগেন। এছাড়াও ব্রণর দাগও দীর্ঘদিন পর্যন্ত থেকে যায় মুখে, যার জন্য অনেকেই অস্বস্তি বোধ করেন। ভিটামিন সি এই সমস্যারগুলোর সমাধান করতে সক্ষম হয়। তাছাড়াও ত্বকের হারিয়ে যাওয়া জৌলুসকে ফিরিয়ে আনতেও সাহায্য করে ভিটামিন সি। মুখে নির্দিষ্ট অঞ্চলে মেলানিন উৎপাদন কমাতে সহায়তা করে।

আরও পড়ুন: শীতকালে শুষ্ক ত্বকের হাত থেকে বাঁচবেন কীভাবে, রইল চারটি টিপস

ডার্ক সার্কেলকে কমিয়ে দেয় অনেকসময় দীর্ঘদিন ধরে কাজের জন্য রাত জাগা বা অতিরিক্ত মানসিক চাপের জন্য রাতে ঘুম হয় না এলে চোখের নীচে দেখা যায় ডার্ক সার্কেল। ভিটামিন সি ডার্ক সার্কেল কমাতেও সাহায্য করে।

```