Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রতিদিন চোঁ চোঁ করে মদ খেলে খিদে কমে, ফুলে জয়ঢাক হয় লিভার, হাঁসফাঁস করে হার্ট

দ্য ওয়াল ব্যুরো: আমরা সারাদিন যা খাচ্ছি তা হজম করাচ্ছে লিভার। আমাদের শরীরে সারাদিন যত টক্সিন জমা হয় তা ছেঁকে বের করে দেওয়ার দায়িত্ব লিভারের (Alcoholic liver disease)। যকৃতের স্বাভাবিক কাজ ব্যাহত হলেই তখন তার প্রভাব পড়ে সারা শরীরে। টক্

প্রতিদিন চোঁ চোঁ করে মদ খেলে খিদে কমে, ফুলে জয়ঢাক হয় লিভার, হাঁসফাঁস করে হার্ট

শেষ আপডেট: 28 August 2023 10:53

দ্য ওয়াল ব্যুরো: আমরা সারাদিন যা খাচ্ছি তা হজম করাচ্ছে লিভার। আমাদের শরীরে সারাদিন যত টক্সিন জমা হয় তা ছেঁকে বের করে দেওয়ার দায়িত্ব লিভারের (Alcoholic liver disease)। যকৃতের স্বাভাবিক কাজ ব্যাহত হলেই তখন তার প্রভাব পড়ে সারা শরীরে। টক্সিন জমতে জমতে একের পর এক অঙ্গ বিকল হতে থাকে। মারাত্মক ক্ষতি হয় লিভারের (Alcoholic liver disease)। আর এই লিভার খারাপ করার জন্য যাদের ভূমিকা সবচেয়ে বেশি তার মধ্যে একটি হল মদ। ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস (Alcohol Impact), বদহজম, পেটে ব্যথা, ঘন ঘন পেটের সমস্যা, প্যানক্রিয়াটাইটিস এমনকী ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকিও বাড়বে প্রতিদিন বেহেড হয়ে মদ খেলে।

রোজ রোজ প্রচুর পরিমাণে মদ্যপান করলে হার্টের পেশি দুর্বল হয়ে যেতে বাধ্য (Alcoholic liver disease)। অনেকের মদ খেলে আবার রক্তচাপ বেড়ে যায় (Alcoholic liver disease)। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। প্রতিদিন আকণ্ঠ মদ্যপান করলে লিভারে জ্বালাপোড়া শুরু হয়। একে ডাক্তারি ভাষায় বলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এএফএলডি)। ক্লিনিকাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল হেপাটোলজি জার্নালে চিকিৎসকরা লিখেছেন, ভারতীয় জনসংখ্যার ৩০ শতাংশ অতিরিক্ত মদ খাওয়ার জন্য লিভারের রোগে আক্রান্ত (Alcoholic liver disease)। মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি ভুগছেন। 

এখনকার সময়ে কমবয়সিরা কথায় কথায় নেশা করে। একদিকে সিগারেট বা তামাকজাত দ্রব্য, অন্যদিকে মদ দুই চলছে সমান তালে। বন্ধুদের আড্ডা হোক বা রাতের পার্টি, মদ মাস্ট। আর একটু আধটু নয়, একেবারে আকণ্ঠ মদ না খেলে আসরই নাকি জমে না। ডাক্তারবাবুরা বলছেন, প্রথম দিকে রোগের উপসর্গ বোঝা যায় না, ধীরে ধীরে লিভার সিরোসিস, লিভার ফেলিওর ও লিভার ক্যানসারের মতো মারণ রোগের শিকার হতে হয়। 

বেশি মদ খেলে কী কী হয় (Alcoholic liver disease)?

দিনের পর দিন গলা অবধি মদ খেলে ধীরে ধীরে খিদে কমতে থাকে। পেট ফুলতে থাকে।

অপুষ্টির কারণও কিন্তু মদ। শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব হতে শুরু করে।

অ্যালকোহলিক হেপাটাইটিস হয়েছে কিনা তা আগে থেকে বোঝা যায় না। কিন্তু এর লক্ষণ টের পাওয়া যায়– খিদে কম, বদহজম, বমিভাব, গা-গোলানো ভাব, ঘন ঘন পেট খারাপ।

অতিরিক্ত অ্যালকোহলের কারণে লিভার ফুলে যায়। এই অবস্থা যদি বাড়তে থাকে তাহলে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। 

সারাদিন ক্লান্ত লাগে, হঠাৎ করে ওজন কমে যেতে পারে।

আরও পড়ুন: অতিরিক্ত ক্লান্তিও কিন্তু হার্ট ফেলিওরের লক্ষণ, কী বলছেন বিশেষজ্ঞরা

ডাক্তাররা বলেন লিভারের রোগের তেমনভাবে ওষুধ হয় না। অ্যান্টিবায়োটিক অনেক আছে, তবে লাইফস্টাইলে বদল না আনলে রোগ ফের মাথাচাড়া দিতে পারে। কাজেই ডায়েটে সংযম, অ্যালকোহল থেকে দূরে থাকা অথবা মদ্যপান করলেও সেটা নির্দিষ্ট মাত্রায় রাখা এবং স্ট্রেস-ফ্রি চনমনে থাকাটা লিভারকে সুখে-শান্তিতে রাখার অন্যতম বড় টোটকা।

অতিরিক্ত অ্যালকোহলে আসক্তি থাকলে শরীরে ভিটামিন বি-কমপ্লেক্সের পরিমাণ কমে যায়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। লিভার সিরোসিস ও লিভারের অন্যান্য রোগ ঠেকাতে তাই মদ্যপান ছাড়তেই হবে। একান্ত না পারলে প্রতি তিন মাস অন্তর লিভার ফাংশন টেস্ট করিয়ে নিতে হবে।


```