Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ্যপানের ফলে সাত ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে! গবেষণায় দাবি বিদেশি চিকিৎসকের

তাঁর মতে, মদ্যপান করলে ক্যান্সারের ঝুঁকি কমে না বরং বাড়ে। তাই কতটা মদ্যপান শরীরের জন্য উপযোগী, নতুন করে সেই মাপকাঠি নির্ধারণ করা প্রয়োজন।

মদ্যপানের ফলে সাত ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে! গবেষণায় দাবি বিদেশি চিকিৎসকের

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 January 2025 08:08

দ্য ওয়াল ব্যুরো: তামাক জাতীয় দ্রব্যর মতো মদও ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির অন্যতম কারণ। দাবি আমেরিকার চিকিৎসক জেনারেল বিবেক মূর্তির।

এর ফলে স্তন, লিভার, খাদ্যনালী, মুখ, গলা-সহ সাত ধরনের ক্যান্সারের ঝুঁকি বদ্ধি হয় বলে দাবি সংশ্লিষ্ট চিকিৎসকের। টুইটে চিকিৎসক বিবেক মূর্তির দাবি, এজন্য কতটা মদ্যপান করা উচিত, তার সীমারেখে নতুন করে করা প্রয়োজন।

সিগারেট বা তামাকজাত দ্রব্যের মতো মদের বোতলেও এ ব্যাপারে ক্রেতাদের সতর্ক করার জন্য এই সংক্রান্ত বিজ্ঞপ্তি থাকা জরুরি বলেও দাবি করেছেন তিনি।

সম্প্রতি বিশ্বজুড়ে বাড়ছে মারণ রোগ ক্যান্সারের প্রকোপ। এজন্য নিয়মিত বেশিমাত্রায় মদ্যপানকে দায়ী করেছেন এই চিকিৎসক।

তাঁর মতে, মদ্যপান করলে ক্যান্সারের ঝুঁকি কমে না বরং বাড়ে। তাই কতটা মদ্যপান শরীরের জন্য উপযোগী, নতুন করে সেই মাপকাঠি নির্ধারণ করা প্রয়োজন।

নিয়মিত বেশি মাত্রায় মদ্যপানের ফলে আমেরিকায় প্রতি বছর এক লক্ষ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং ২০ হাজার জনের মৃত্যু ঘটছে বলেও এক গবেষণায় দাবি করেছেন ইউএস জেনারেল সার্জন বিবেক মূর্তির।

এ প্রসঙ্গে চিকিৎসকের আরও দাবি, মদ্যপান জনিত পথ দুর্ঘঘটনায় যেখানে বছরে সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু ঘটছে, সেখানে শুধুমাত্র মদ্যপানের কারণেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে বছরে ২০ হাজার মানুষের। বিয়ার, ওয়াইনের মতো পানীয়গুলির ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বেশি বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক।


```