Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেখে নিন ভারতের বিখ্যাত বৌদ্ধ বিহারগুলো, চাইলে ঘুরে আসতে পারেন

দ্য ওয়াল ব্যুরো: গৌতম বুদ্ধের হাত ধরে শুরু হয়ে বৌদ্ধ ধর্মের পথ চলা। এই ধর্ম প্রেমের বাণীকেই প্রচার করা হয়েছে সব থেকে বেশি। বৌদ্ধ ধর্মের প্রতি ভালবাসা বিশ্বের সকলের রয়েছে, ভারতও তার বাইরে নয়! এদেশেই রয়েছে বুদ্ধগয়া, সাঁচী, সারনাথ, বারাণসী। বৌ

দেখে নিন ভারতের বিখ্যাত বৌদ্ধ বিহারগুলো, চাইলে ঘুরে আসতে পারেন

শেষ আপডেট: 15 January 2021 13:04

দ্য ওয়াল ব্যুরো: গৌতম বুদ্ধের হাত ধরে শুরু হয়ে বৌদ্ধ ধর্মের পথ চলা। এই ধর্ম প্রেমের বাণীকেই প্রচার করা হয়েছে সব থেকে বেশি। বৌদ্ধ ধর্মের প্রতি ভালবাসা বিশ্বের সকলের রয়েছে, ভারতও তার বাইরে নয়! এদেশেই রয়েছে বুদ্ধগয়া, সাঁচী, সারনাথ, বারাণসী। বৌদ্ধধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চেয়েছে অহিংসার বাণী। ভারতের নানা প্রান্তে রয়েছে বিভিন্ন বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির, মঠ যেখানে আজও শান্তির বাণী প্রচার করছেন বৌদ্ধ সন্ন্যাসীরা। মহাবোধি মন্দির, বুদ্ধগয়া গৌতম বুদ্ধ এই জায়গাতেই নির্বাণলাভ করেছিলেন এবং নির্বাণলাভের পরে সাতটি সপ্তাহ তিনি বিভিন্ন জায়গায় কাটান, যে জায়গাগুলো আজ দাঁড়িয়ে আছে মহাবোধি মন্দিরেরই চত্বরে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে, সমস্ত প্রলোভনকে জয় করে নির্বাণলাভ করেছিলেন বুদ্ধ এবং তাঁর জীবনপথের অনেক চিহ্নই তিনি এই মন্দিরপ্রাঙ্গণে রেখে গিয়েছেন। যে গাছের নিচে বসে তিনি নির্বাণ লাভ করেন সেটাই বোধিবৃক্ষ নামে পরিচিত। বিহারে রয়েছে এই মন্দির, বহু তীর্থযাত্রী এখানে প্রতি বছরে আসেন। পঞ্চম শতকে মহারাজা অশোক এই মন্দিরটি নির্মাণ করেন। সারনাথ মন্দির, বারাণসী সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তর প্রদেশের বারাণসী শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। আসুন দেখে নেওয়া যাক এখানকার দর্শনীয় স্থানগুলো। ধামেক স্তূপ, ধর্মরাজিক স্তূপ, জাপানী বৌদ্ধ বিহার, চিনা মন্দির, ডিয়ার পার্ক, সারনাথ মিউজিয়াম। ধামেক তত্বরেই রয়েছে সম্রাট অশোকের বানানো ২০ মিটার উঁচু অশোক পিলার। গোল্ডেন প্যাগোডা মন্দির, অরুণাচল প্রদেশ হিমালের কোলে রয়েছে বুদ্ধের এই মন্দির। একে অনেক কং মু খামও বলেন। অরুণাচলের নামসাই জেলাতে রয়েছে এই বৌদ্ধ বিহার। ২০১০ সালে ২০ হেক্টর জায়গা নিয়ে তৈরি হয় এই মন্দির। বৌদ্ধ আর্কিটেকচারের অন্যতম এ সুন্দর একটি নির্দশন এই মন্দির। রেড মৈত্রেয়ি মন্দির, লেহ ভারতের অন্যতম সেরা বৌদ্ধ বিহার হল এটি। পাহাড়ের কোলে বিরাজ করেন বুদ্ধ। এখানে রয়েছে সব থেকে বড় বুদ্ধ মন্দির, যার উচ্চতা ৪৯ ফুট। সারা পৃথিবী থেকে তীর্থযাত্রারা আসেন এখানে, বুদ্ধের এই মূর্তি দর্শন করতে।

```