Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অযোধ্যায় বেড়াতে যাচ্ছেন? এই জায়গাগুলো দেখতে ভুলবেন না কিন্তু

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা বিশ্বের অন্যতম পৌরাণিক তীর্থক্ষেত্র। রামায়ণ অনুযায়ী এই শহরের রয়েছে নানা ইতিহাস ও ঐতিহ্য। শ্রী রামচন্দ্রের জন্মস্থান হিসেবে অযোধ্যা জগৎখ্যাত। এই শহরের আনাচে কানাচে রয়েছে পুরনো মন্দির, বিভিন্ন রকমের কারুকার্য। প্রতি

অযোধ্যায় বেড়াতে যাচ্ছেন? এই জায়গাগুলো দেখতে ভুলবেন না কিন্তু

শেষ আপডেট: 7 February 2021 11:15

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা বিশ্বের অন্যতম পৌরাণিক তীর্থক্ষেত্র। রামায়ণ অনুযায়ী এই শহরের রয়েছে নানা ইতিহাস ও ঐতিহ্য। শ্রী রামচন্দ্রের জন্মস্থান হিসেবে অযোধ্যা জগৎখ্যাত। এই শহরের আনাচে কানাচে রয়েছে পুরনো মন্দির, বিভিন্ন রকমের কারুকার্য। প্রতিবছর বহু পর্যটন দেশ বিদেশ থেকে এখানে এসে ভিড় করেন, উপভোগ করেন পৌরাণিক শহরের মাহাত্ম্যকে। হনুমান গড়ি এটা অযোধ্যার অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। অযোধ্যায় এসে সবার প্রথমে তীর্থযাত্রীরা এই মন্দিরেরই দর্শন করেন। হিন্দু পৌরাণিক কাহিনি অনুসারে, অনেকেই বিশ্বাস করেন যে রামের সঙ্গে হনুমানও এখানে বসবাস শুরু করেন এই শহরকে রক্ষা করার জন্য। তারপরে এখানে এই মন্দির বানানো হয়, মন্দিরে শিশু হনুমান তাঁর মা অঞ্জনীর কোলে বসে রয়েছে এমনই একটি মূর্তি রয়েছে। ৭৬টা সিঁড়ি পেরিয়ে আসার পরেই এই মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করা যায়। দশরথ মহল হনুমান গড়ির খুব কাছেই রয়েছে দশরথ মহল। শ্রী রামচন্দ্রের বাবা ও অযোধ্যার রাজা হলেন দশরথ। এই রাজপ্রাসাদ ভীষণই সুন্দর ও রঙিন। বিভিন্ন স্থাপত্য ও কারুকার্যের নির্দশন পাওয়া যায় এখানে। কনক ভবন অযোধ্যার আরও একটি অন্যতম মন্দির হল কনক ভবন। কথিত আছে, কৈকেয়ী এই প্রাসাদটি রামচন্দ্রের বিয়ের পর সীতাকে উপহার দিয়েছিলেন। রাম-সীতার ব্যক্তিগত বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো এই প্রাসাদটি। অযোধ্যার আরও বিশেষ জিনিস অযোধ্যাতে একটি ছোট মন্দির রয়েছে, যার নাম 'সীতা কি রসোই' (সীতার রান্নাঘর), যা মূলত সোনা দিয়ে তৈরি প্রতীকী রান্নাঘর। 'সীতা কি রসোই' থেকে, সরজু নদীর ঘাটে পৌঁছাতে আধ ঘন্টা হাঁটতে হবে। এখানেই রয়েছে স্বর্গ দ্বার ওরফে রমা ঘাট এমন এক স্থান যেখানে বিশ্বাস করা হয় যে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে রামকে শেষ কবর দেওয়া হয়েছিল। নাগেশ্বরনাথ মন্দিরটি রাম-সীতার পুত্র কুশ তৈরি একটি গুরুত্বপূর্ণ মন্দির। সরজুর তীরে সন্ধ্যা আরতির অবশ্যই একটি দেখার মতো অনুষ্ঠান। এছাড়াও, নদীর তীরে নৌকা বিহারও উপভোগ করতে ভুলবেন না।

```