Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিত্য প্রয়োজনীয় এই নয়টি জিনিসের এক্সপায়ারি ডেট মেনেই ব্যবহার করতে বলছেন বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন এমন বহু জিনিস ব্যবহার করা হয়, যার এক্সপায়ারি ডেট থাকতে পারে, এমন ধারণা বহু মানুষেরই নেই। পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে গেলে তবেই ফেলে দেন কেউ কেউ। কিন্তু বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এগুলো বদলে তব

নিত্য প্রয়োজনীয় এই নয়টি জিনিসের এক্সপায়ারি ডেট মেনেই ব্যবহার করতে বলছেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 18 January 2021 14:13

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন এমন বহু জিনিস ব্যবহার করা হয়, যার এক্সপায়ারি ডেট থাকতে পারে, এমন ধারণা বহু মানুষেরই নেই। পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে গেলে তবেই ফেলে দেন কেউ কেউ। কিন্তু বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এগুলো বদলে তবেই ব্যবহার করা উচিত। নয়তো এর খারাপ প্রভাব পড়ে শরীরের উপর। এমন দশটি নিত্যপ্রয়োজনীয় জিনিস হল - ১.চটি ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত সকলেই ঘরে, রাস্তায় চটি পরে ঘুরে বেড়ান। কিন্তু মাত্র ছ'মাসের মধ্যেই পুরনো যায় চটি। তার পরে ব্যবহার করলে ছড়াতে পারে ফাঙ্গাল ইনফেকশন।‌ ২. সাওয়ার পাফ ছোবড়া বা সাওয়ার পাফ ছ'মাসের মধ্যেই ব্যবহার করা উচিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নয়তো ফুলে ওঠা পাফের মধ্যে দিয়েই জীবানু ছড়াতে পারে বলে তাঁরা জানাচ্ছেন। ৩. টাওয়েল এক থেকে তিন বছরের মধ্যেই টাওয়েলের এক্সপায়ারি ডেট ফুরিয়ে যায়। এমনকি তার পর বারবার ধুলেও ময়লা পরিষ্কার হয় না। নোংরা টাওয়েল ব্যবহার করলে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। ৪. টুথব্রাশ মাত্র তিনমাসের মধ্যেই টুথব্রাশ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জানাচ্ছেন তার পর ব্যবহার করলে, টুথব্রাশ ঠিকমতো কাজ করে না। ৫. অন্তর্বাস অন্তর্বাসেরও যে এক্সপায়ারি ডেট থাকতে পারে, সেকথা বহু মেয়েরই অজানা। তাই ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত সকলেই ব্যবহার করতে থাকেন। কিন্তু এক থেকে দু'বছরের ব্যবধানে অন্তর্বাস বদলে, ব্যবহার করা উচিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ৬. স্পোর্টস সু মর্নিং ওয়াক, দৌড়াদৌড়ি, কিংবা খেলাধুলার সময় যে জুতো ব্যবহার করেন , সেটা একবছর অন্তর অন্তর বদলে, নতুন জুতো পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে একবছর পরেই জুতোর নরম কুশন নষ্ট হয়ে যায়। ফলে দৌড়াদৌড়ি করার সময় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। ৭. ডিসইনফেকট্যান্টস ঘর পরিষ্কার করার ডিসইনফেকট্যান্টস তিন মাসের মধ্যে ব্যবহার করতে বলছেন বিশেষজ্ঞরা। নতুবা তিনমাসের বেশি পুরনো হলে এটি ঠিকমতো কাজ করে না অনেক সময়। ৮. মশলা স্বাদ, গন্ধ ছাড়াও আরও অন্যান্য গুণাবলির জন্য খাবারে‌ মশলা ব্যবহার করেন বহু মানুষ। কিন্তু এক থেকে তিন বছরের পুরনো হলেই এর গুণাবলি নষ্ট হয়ে যায়। তিনবছরের পুরনো মশলাতে ঠিকমতো গন্ধও থাকে না। ৯. পেসিফায়ার বাচ্চাদের দুধ, জল খাওয়ানোর সময় অনেকেই পেসিফায়ার ব্যবহার করেন। কিন্তু সেটারও এক্সপায়ারি ডেট রয়েছে। দু থেকে পাঁচ সপ্তাহের মধ্যে এটি ব্যবহার করতে বলছেন বিশেষজ্ঞরা।

```