Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুমু খাওয়ার পর লিপস্টিক উঠে যায়! কীভাবে সমস্যার সমাধান করবেন, জেনে নিন ছয়টি সহজ উপায়

দ্য ওয়াল ব্যুরো: গত দু তিন বছর ধরেই মেকআপ প্রোডাক্টের মধ্যে লিপস্টিক সবাইকে টেক্কা দিয়েছে। আগেকার দিনের মতো শুধু লাল, খয়েরি, গোলাপি নয়, একুশ শতকে লিপস্টিকে এসেছে নানা রঙের ছোঁয়া। বিদেশী থেকে ভারতীয় কোম্পানি সকলেই বিভিন্ন রকমের লিপস্টি

চুমু খাওয়ার পর লিপস্টিক উঠে যায়! কীভাবে সমস্যার সমাধান করবেন, জেনে নিন ছয়টি সহজ উপায়

শেষ আপডেট: 28 December 2020 09:39

দ্য ওয়াল ব্যুরো: গত দু তিন বছর ধরেই মেকআপ প্রোডাক্টের মধ্যে লিপস্টিক সবাইকে টেক্কা দিয়েছে। আগেকার দিনের মতো শুধু লাল, খয়েরি, গোলাপি নয়, একুশ শতকে লিপস্টিকে এসেছে নানা রঙের ছোঁয়া। বিদেশী থেকে ভারতীয় কোম্পানি সকলেই বিভিন্ন রকমের লিপস্টিক লঞ্চ করে একেবারে চমকে দিচ্ছে সকলকে। কিন্তু চুমু খেলে, কখনও আবার তৈলাক্ত খাবার খেলেও উঠে যাচ্ছে লিপস্টিক। সাজগোজ করতে যাঁরা পছন্দ করেন, এটা তাঁদের কাছে রীতিমতো একটা সমস্যা। সকলের সামনে তো লিপস্টিক পরতে আবার অনেকেই লজ্জা পান। তাহলে এই সমস্যার সমাধান কীভাবে করবেন জেনে নিন - ১. লিপ স্ক্রাবার ব্যবহার করুন - ঠোঁট নরম রাখতে হলে নিয়মিত লিপ স্ক্রাবার ব্যবহার করুন। এতে ঠোঁটের মরা চামড়া উঠতে যায়। ফলে ম্যাট বা গ্লসি লিপস্টিক লাগালে সেটা দীর্ঘদিন বসে থাকে। সহজে ওঠে না। এমনকি চুমু খেলেও না।‌ ২. লিপ লাইনার ব্যবহার করুন - লিপস্টিক পরার আগে ভাল করে চারপাশ এঁকে নিন। তার জন্যে লিপ লাইনার ব্যবহার করুন। লিপস্টিকের শেডের থেকে একটু ডার্কশেড বেছে নিন। সবার প্রথমে এঁকে নিন লিপ লাইনার দিয়ে। তারপর লিপস্টিক পরুন। এতে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ৩. লিপ প্রাইমার ব্যবহার করুন - ফাউন্ডেশন লাগানোর আগে যেমন প্রাইমার ব্যবহার করেন, তেমনই লিপস্টিক লাগানোর আগেও লিপ প্রাইমার ব্যবহার করুন। লিপস্টিক, লিপ লাইনার ব্যবহার করার আগে প্রাইমার লাগাবেন। এতে অন্যান্য মেকআপের মতো লিপস্টিকও দীর্ঘস্থায়ী হয়। তৈলাক্ত খাবার খেলেও সহজে ওঠে না। ৪. ব্লটিং পেপার এবং সেটিং পাউডার - মেকআপ আর্টিস্টদের অন্যতম সিক্রেট এটি। লিপস্টিক লাগানোর পর তাঁরা ব্লটিং পেপার ব্যবহার করতে বলেন। টিসু বা ব্লটিং পেপার অতিরিক্ত তেল শুষে নেয়।‌ ফলে লিপস্টিক স্মাজ করে না। অল্প সেটিং পাউডার ব্রাশে নিয়ে টিসু পেপারে লাগিয়ে দু'ঠোঁটের মাঝে আলতো করে চেপে ধরে কয়েক সেকেন্ড রেখে দিন। তারপর আরও এক কোট লিপস্টিক লাগান। এতে লিপস্টিক দীর্ঘস্থায়ী হয়। ৫. ওয়াটার প্রুফ, ম্যাট লিপস্টিক ব্যবহার করুন - ক্রিমি লিপস্টিক, গ্লস খুব তাড়াতাড়ি উঠে যায়। খানিকক্ষণ পরেই লিপস্টিক উঠে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে হলে ওয়াটার প্রুফ, ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। দীর্ঘক্ষণ বসে থাকে, এমনকি রঙও সারাদিন একরকম থাকে। সহজে ওঠে না। ৬. তাড়াহুড়োতে না, আস্তে আস্তে লিপস্টিক লাগান - অনেকেই তাড়াহুড়োতে এমনভাবে লিপস্টিক লাগান, যেটা কখনও বাইরে বেরিয়ে যায়, কখনও বা ধেবড়ে যায়, এমনকি উঠেও যায়। ধৈর্য ধরে আস্তে আস্তে লিপস্টিক পরুন। ব্রাশ ব্যবহার করতে পারেন এর জন্য। ঠোঁটের কর্নার থেকে শুরু করে মাঝখান অবধি বর্ডার অনুযায়ী লাগান। এতে বাইরে যেমন বেরিয়ে যায় না, তেমনই দেখতেও সুন্দর লাগে।

```