Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্বকের পরিচর্যায় নিয়মিত ব্যবহার করতে পারেন স্ট্রবেরি

দ্য ওয়াল ব্যুরো: লাল টুকটুকে এই রসালো ফলের প্রতি যেকোনও বয়সী মানুষের ভাললাগা রয়েছে। গ্রীষ্মপ্রধান দেশে অনেকেই আজকাল বাড়িতে স্ট্রবেরি গাছ লাগান। কেক, প্যাস্ট্রি সবেতেই স্ট্রবেরির টুকরো রাখলে দেখতেও কয়েকগুণ সুন্দর লাগে। খেতেও যেমন সুন্দর

ত্বকের পরিচর্যায় নিয়মিত ব্যবহার করতে পারেন স্ট্রবেরি

শেষ আপডেট: 7 January 2021 11:06

দ্য ওয়াল ব্যুরো: লাল টুকটুকে এই রসালো ফলের প্রতি যেকোনও বয়সী মানুষের ভাললাগা রয়েছে। গ্রীষ্মপ্রধান দেশে অনেকেই আজকাল বাড়িতে স্ট্রবেরি গাছ লাগান। কেক, প্যাস্ট্রি সবেতেই স্ট্রবেরির টুকরো রাখলে দেখতেও কয়েকগুণ সুন্দর লাগে। খেতেও যেমন সুন্দর, তেমনই স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। আবার ত্বকের পরিচর্যাতেও নানাভাবে ব্যবহার করতে পারেন এই ছোট্ট ফলটি। ক্রিম থেকে শুরু করে ফেস মাস্ক, রূপচর্চায় প্রয়োজনীয় সবটাই বানিয়ে ফেলতে পারবেন স্ট্রবেরি দিয়ে। জেনে নিন কীভাবে বাড়িতেই স্ট্রবেরি দিয়ে ত্বকের চর্চা করবেন। উজ্জ্বল ত্বকের জন্য সারাদিনের পরিশ্রমের পর ত্বক ক্লান্ত, প্রাণহীন দেখায়। বিউটিশিয়ানরা বলেন স্ট্রবেরির রস ত্বকের প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করে। এমনকি ত্বকের দাগছোপ, পিগমেন্টেশন দূর করতেও সাহায্য করে এই ফলের রস। পাঁচটা স্ট্রবেরি ব্লেন্ড করে, মসলিন কাপড় দিয়ে ফিল্টার করে রসটা বের করে নিন। সেটাই সারা মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনদিন এভাবে স্ট্রবেরির রস ব্যবহার করলে ট্যানও দূর হবে। ত্বক আরও উজ্জ্বল দেখাবে। ব্রণর সমস্যা মেটাতে স্ট্রবেরির মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড থাকে বলে চটজলদি ব্রণ, ব্রেক আউটস সমস্যা মেটায়। ছোট ছোট টুকরো করে স্ট্রবেরি কেটে ক্রিমের সঙ্গে মিশিয়ে ব্রণর উপর লাগিয়ে রেখে দিন দশ মিনিট। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উপর জমে থাকা মরা চামড়াও উঠে যাবে। গভীরভাবে পরিষ্কার করবে, ফলে সহজেই ব্রণর সমস্যা দেখা দেবে না। টোনার হিসেবে ব্যবহার করতে পারেন পাঁচ থেকে ছ'টা স্ট্রবেরি কেটে ব্লেন্ড করে নিন। তারপর দু চা চামচ জুস ১০০ এমএল গোলাপ জলের সঙ্গে মিশিয়ে মুখে টোনারের মতো লাগাতে পারেন। রাতে শোবার আগে মুখে লাগানোর পর আর নাইট ক্রিম ব্যবহার করবেন না।‌ ওভাবে রেখেই ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে মুখ ধুয়ে ফেললেই ত্বক আরও ঝকঝকে দেখাবে। এমনকি ত্বকের উপরিভাগের বড় বড় ছিদ্রের সমস্যাও কমে যাবে। ন্যাচারাল স্ক্রাবার  স্ট্রবেরি ফলের ছোট ছোট দানা প্রাকৃতিকভাবেই ভীষণ ভাল স্ক্রাবার হিসেবে কাজ করে। কয়েকটা স্ট্রবেরি ভাল করে চটকে, তাতে মধু মিশিয়ে নিন।‌সেটাই দশ মিনিট ধরে সার্কুলার এবং সেমি-সার্কুলার মোশনে ম্যাসাজ করুন।‌ মরা চামড়া যেমন উঠে আসবে, তেমনই ত্বক আরও ঝকঝকে, মোলায়েম থাকবে। দুধ-স্ট্রবেরি মিশ্রণ  দুটো উপাদান মিলে রুক্ষ, শুষ্ক ত্বকের সমস্যা একেবারেই গায়েব করে দেবে। একটি ব্লেন্ডারে ভাল করে স্ট্রবেরি ব্লেন্ড করে দুধের সঙ্গে মিশিয়ে নিন। সকালে উঠে এটি লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এরপর আর কোনও ক্রিম লাগানোর প্রয়োজনই হবে না। ত্বকের ক্লান্তি দূর করে নতুন প্রাণ ফিরিয়ে দেবে এই প্যাক।

```