Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

অল্প জায়গাতেই সাজিয়ে ফেলুন চোখধাঁধানো ড্রেসিংরুম, রইল পাঁচটা সহজ টিপস

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই মনে করেন আলাদা করে ড্রেসিং রুম বানানোটা বিলাসিতা। আবার আজকালকার দিনে দুকামরার ফ্ল্যাটে খুব বেশি জায়গাও থাকে না আলাদা করে ড্রেসিংরুম তৈরি করার জন্য। এদিকে অফিস থেকে পার্টি, সব জায়গাতে যাওয়ার জন্য সকলকেই ভাল ভাবে তৈরি

অল্প জায়গাতেই সাজিয়ে ফেলুন চোখধাঁধানো ড্রেসিংরুম, রইল পাঁচটা সহজ টিপস

শেষ আপডেট: 17 December 2020 15:32

দ্য ওয়াল ব্যুরো: অনেকেই মনে করেন আলাদা করে ড্রেসিং রুম বানানোটা বিলাসিতা। আবার আজকালকার দিনে দুকামরার ফ্ল্যাটে খুব বেশি জায়গাও থাকে না আলাদা করে ড্রেসিংরুম তৈরি করার জন্য। এদিকে অফিস থেকে পার্টি, সব জায়গাতে যাওয়ার জন্য সকলকেই ভাল ভাবে তৈরি হতে হয়। এর জন্য ভাল করে আয়নার সামনে দাঁড়িয়ে সেজেগুজে বের হতে হয়, তাই ঘরে আয়না ও সাজগোজ করার জিনিসপত্র রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয়। তবে আপনি যদি চান তাহলে খুব কম জায়গার মধ্যেই সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন নিজের ড্রেসিং টেবিলকে। রইল কিছু সহজ টিপস। ১. জামাকাপড় একসঙ্গে আলমারিতে রাখলে অনেকসময় খুঁজে পেতে অসুবিধা হয়। তাই প্রতিটা জিনিসকে আলাদা আলাদা করে রাখলে সেগুলো খুঁজে পেতেও সুবিধা হয়। ২. নিজের সাজগোজ, মেকআপের সামগ্রীগুলো ঠিকমতো গুছিয়ে রাখা দরকার, না হলে তাড়াহুড়োর সময়ে কিছুই খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে আপনি ওপেন স্টোরেজের ব্যবস্থা করতে পারেন, সেখানে সাজগোজের জিনিস থেকে জুয়েলারি আলাদা আলাদা জায়গাতে রাখুন। ৩. সাজার সময় সবচেয়ে বেশি প্রয়োজন হল আলোর। সে কারণে ড্রেসিং টেবিলের কাছে আলোর ব্যবস্থা ভাল থাকা দরকার। তাই জানলার কাছে ড্রেসিং টেবিল রাখার ব্যবস্থা করাই ভাল, তাহলে আলো নিয়ে কোনও সমস্যা তৈরি হবে না। ৪. ঘরে ঢুকেই যাতে আয়নাতে চোখ আটকে যায় তার জন্য আয়নাকে বেশ চটকদার করে সাজাতে পারেন।

আরও পড়ুন: অন্দরসাজে রাখুন বোহেমিয়ান ছোঁয়া, রইল কিছু সহজ টিপস

৫. বিয়ে বাড়ি বা পার্টিতে যাওয়ার সময় মেকআপ করতে অনেকটা সময় লাগে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে মেকআপ করাটা খুবই সমস্যার, তাই ড্রেসিং টেবিলের সঙ্গে বসে মেকআপ করার জন্য একটা ছোট টুল বা চেয়ার রাখতে পারেন। তাহলে নিজের ঘরের অল্প জায়গাতেও মনের মতো করে সাজিয়ে ফেলতে পারেন ড্রেসিং টেবিলকে।

```